ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার উসকানিতে পা না দিতে আ: লীগ নেতাকর্মীদের আহ্বান তরিকুলের

সিনিয়র রিপোর্টার
  • আপডেট সময় ০৭:৩৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 27

ছবি: খবরের কথা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিতে পা না দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে জনতার অধিকার পার্টি (পিআরপি)। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৫টায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে দলের চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়া এই আহ্বান জানান এবং গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও গার্মেন্টস খাতে অরাজকতা তৈরির অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে তরিকুল ইসলাম ভূঁইয়া অভিযোগ করেন, দেশে যখন একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক পরিবেশ সুসংহত হচ্ছে, ঠিক তখনই একটি চিহ্নিত মহল পুনরায় প্রতিহিংসা ও ধ্বংসাত্মক রাজনীতি শুরু করেছে। রোববার (১৫ নভেম্বর) গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে তাণ্ডব চালানো, জানমালের ক্ষয়ক্ষতি এবং দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র গার্মেন্টস শিল্পে অরাজকতা তৈরির অপচেষ্টার তীব্র নিন্দা জানান তিনি।

জনতার অধিকার পার্টির চেয়ারম্যান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রতিহিংসার পথে হাঁটেননি। অতীতে গোপালগঞ্জের নাম পরিবর্তনের কথা উঠলেও বর্তমান প্রধানমন্ত্রী তা করেননি, বরং গোপালগঞ্জসহ সারা দেশের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে উদারতা ও সহনশীলতার পরিচয় দিয়েছেন। ৫ অগাস্টের পর আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে পরিবার নিয়ে বসবাস করতে পারেন, বর্তমান সরকার সেই পরিবেশ বজায় রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন  ঝুঁকি মোকাবেলায় প্রতিরোধ জোরদার করার আহ্বান

তরিকুল ইসলাম ভূঁইয়া আরও দাবি করেন, বর্তমান সরকারের এই উদারতাকে দুর্বলতা ভেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে বসে উসকানিমূলক বক্তব্য দিয়ে নিজ দলের নেতাকর্মীদের আবারও আগুন সন্ত্রাস ও নাশকতায় নামাচ্ছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনার উসকানিতে সাড়া দিয়ে নেতাকর্মীরা যেভাবে সহিংসতায় জড়াচ্ছেন এবং এর ফলে যেসব মামলা ও আইনি জটিলতার মুখোমুখি হচ্ছেন, তার সম্পূর্ণ দায়ভার শেখ হাসিনাকেই নিতে হবে; এর জন্য বর্তমান সরকার কোনোভাবেই দায়ী থাকবে না।

সংবাদ সম্মেলনে বিদেশ থেকে বিভ্রান্তিকর বার্তা দিয়ে নাশকতা ও গার্মেন্টস খাত ধ্বংসের ষড়যন্ত্র বন্ধ করা, নিজ দলের কর্মীদের নতুন করে মামলা ও ধ্বংসের মুখে ঠেলে না দেওয়া এবং বিগত ১৫ বছরের কর্মকাণ্ডের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়।

লিখিত বক্তব্য শেষে তরিকুল ইসলাম ভূঁইয়া বলেন, বর্তমান সরকার ও দেশের জনগণ কোনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়, তবে দেশের শান্তি-শৃঙ্খলা ও অর্থনীতি নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না এবং জনগণের জানমালের নিরাপত্তায় সব ধরনের অপতৎপরতা কঠোরভাবে প্রতিহত করা হবে। লিখিত বক্তব্য পাঠ শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার উসকানিতে পা না দিতে আ: লীগ নেতাকর্মীদের আহ্বান তরিকুলের

আপডেট সময় ০৭:৩৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিতে পা না দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে জনতার অধিকার পার্টি (পিআরপি)। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৫টায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে দলের চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়া এই আহ্বান জানান এবং গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও গার্মেন্টস খাতে অরাজকতা তৈরির অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে তরিকুল ইসলাম ভূঁইয়া অভিযোগ করেন, দেশে যখন একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক পরিবেশ সুসংহত হচ্ছে, ঠিক তখনই একটি চিহ্নিত মহল পুনরায় প্রতিহিংসা ও ধ্বংসাত্মক রাজনীতি শুরু করেছে। রোববার (১৫ নভেম্বর) গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে তাণ্ডব চালানো, জানমালের ক্ষয়ক্ষতি এবং দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র গার্মেন্টস শিল্পে অরাজকতা তৈরির অপচেষ্টার তীব্র নিন্দা জানান তিনি।

জনতার অধিকার পার্টির চেয়ারম্যান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রতিহিংসার পথে হাঁটেননি। অতীতে গোপালগঞ্জের নাম পরিবর্তনের কথা উঠলেও বর্তমান প্রধানমন্ত্রী তা করেননি, বরং গোপালগঞ্জসহ সারা দেশের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে উদারতা ও সহনশীলতার পরিচয় দিয়েছেন। ৫ অগাস্টের পর আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে পরিবার নিয়ে বসবাস করতে পারেন, বর্তমান সরকার সেই পরিবেশ বজায় রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন  দেশ গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান তারেক রহমানের