ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

দেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলার আহ্বান তারেক রহমানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 346

ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমাদের সামনে অনেক কাজ রয়েছে। ছোটখাটো বিষয় নিয়ে তর্ক না করে আসুন, আমরা একসঙ্গে দেশ গড়ার কাজে এগিয়ে চলি।” সোমবার (২৪ ফেব্রুয়ারি) খুলনা সার্কিট হাউজে খুলনা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

এদিন সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমানউল্লাহ আমান।

আরও পড়ুন  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমান বলেন, “আমাদের কর্মকাণ্ডে যেন আর কোনো স্বৈরাচার অথবা যারা দেশের উন্নতি চায় না, তারা সুযোগ না পায়, সেদিকে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে, দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের সবকিছু করতে হবে তাদের প্রত্যাশা অনুযায়ী। থেমে থাকলে চলবে না। আমাদের সবার উচিত দেশকে সামনে এগিয়ে নিতে কাজ করা।”

শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে এবং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এসব কাজের জন্য দেশের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখা অপরিহার্য, বলেন তারেক রহমান।

তিনি আরও বলেন, “প্রতিটি নেতাকর্মীকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে নিজেদের গড়ে তুলতে হবে। দায়িত্ব নেওয়ার পর পূর্ণ প্রতিশ্রুতির সঙ্গে দেশের জন্য কাজ করতে হবে।”

তারেক রহমান আওয়ামী লীগ সরকারের আমলে দেশে গণতন্ত্র ধ্বংসের প্রসঙ্গ তুলে বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক দল, যা এই সম্মেলনই প্রমাণ করেছে। খুলনা মহানগর বিএনপির সম্মেলন সফল হওয়া, আমাদের দলের শক্তি এবং ঐক্যের প্রতীক।”

তিনি শেখ হাসিনার পালিয়ে যাওয়ার প্রসঙ্গে বলেন, “বেগম খালেদা জিয়া বহু আগে বলেছিলেন, আওয়ামী লীগ লুটপাট করে দেশকে ধ্বংস করে পালিয়ে যাবে। আজ সেটিই সত্য হলো। স্বৈরাচার পালিয়ে গেছে, এখন দেশের উন্নতির দায়িত্ব আমাদের।”

নিউজটি শেয়ার করুন

দেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলার আহ্বান তারেক রহমানের

আপডেট সময় ০৫:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমাদের সামনে অনেক কাজ রয়েছে। ছোটখাটো বিষয় নিয়ে তর্ক না করে আসুন, আমরা একসঙ্গে দেশ গড়ার কাজে এগিয়ে চলি।” সোমবার (২৪ ফেব্রুয়ারি) খুলনা সার্কিট হাউজে খুলনা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

এদিন সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমানউল্লাহ আমান।

আরও পড়ুন  ইংরেজি নববর্ষের বাণী প্রত্যাহার, শোকানুষ্ঠানে আয়োজকদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা