ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

হাসিনাকে ফুল দিয়ে নয়, প্রত্যর্পণ চুক্তিতে ফেরাতে হবে: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 16

ছবি সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারিক কার্যক্রমের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য মানুষকে হত্যার অভিযোগ ও মামলা রয়েছে। অথচ তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন তিনি বাবার বাড়ি কিংবা স্বামীর বাড়িতে গেছেন। তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে ফিরিয়ে আনতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল হচ্ছে রোববার: চিফ প্রসিকিউটর

রুহুল কবীর রিজভী বলেন, শেখ হাসিনা আবার দেশে ফিরতে চাইছেন। তার আইনজীবীরা পাসপোর্ট, ভিসা ও জাতীয় পরিচয়পত্র চাচ্ছেন। কিন্তু এ ক্ষেত্রে দুটি বিষয় রয়েছে। একটি প্রত্যাবর্তন, অন্যটি প্রত্যর্পণ।

প্রত্যাবর্তন ও প্রত্যর্পণের পার্থক্য ব্যাখ্যা করে তিনি বলেন, কোনো ব্যক্তি দেশ ছেড়ে যাওয়ার পর নিজ দেশে ফিরে আসতে চাইলে সেটিকে প্রত্যাবর্তন বলা হয়। অন্যদিকে, কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা, অপরাধের অভিযোগ কিংবা দণ্ড থাকলে তাকে এক দেশ থেকে অন্য দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া হলো প্রত্যর্পণ। এটি দুই দেশের মধ্যে সম্পাদিত একটি আইনি প্রক্রিয়া।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। বিষয়টি পুরোপুরি আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। তাই শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যাবর্তনের প্রশ্ন আসতে পারে না। তার ভিসা, পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্র নিয়ে এত আলোচনা তার কাছে অপ্রাসঙ্গিক বলে মনে করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আবু সাঈদ, আহনাফ, মুগ্ধ, চট্টগ্রামের ওয়াসিম আকরাম ও ফাইয়াজসহ অসংখ্য মানুষকে হত্যার অভিযোগ রয়েছে। শিক্ষার্থী, রিকশাচালক ও শ্রমিকসহ প্রায় এক হাজার ৪০০ মানুষকে হত্যার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে বলে দাবি করেন তিনি।

রিজভী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। বিভিন্ন মামলায় তাকে দণ্ড দেওয়া হয়েছে বলেও তারা জানেন। এমন পরিস্থিতিতে তাকে নিয়ে এত আয়োজনের প্রয়োজন কী, সেই প্রশ্ন তোলেন তিনি। তার মতে, আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব।

তিনি বলেন, যিনি এত মানুষের প্রাণহানির অভিযোগে অভিযুক্ত, তাকে বাবার বাড়ি কিংবা স্বামীর বাড়ি থেকে ফিরিয়ে আনার মতো করে উপস্থাপন করা হচ্ছে। যেন গোলাপ, হাসনাহেনা কিংবা বেলি ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে।

এত মানুষের প্রাণহানির অভিযোগ যাঁর বিরুদ্ধে রয়েছে, তাঁকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে রিজভী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির বিধিবিধান অনুসারে দুই দেশের মধ্যে আলোচনা করতে হবে। সেই প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে চলমান বিচারিক কার্যক্রমের মুখোমুখি করতে হবে। কোনো মামলায় দণ্ড থাকলে আইন অনুযায়ী তা কার্যকর করতে হবে।

আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে রিজভী অভিযোগ করেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশে যে ধরনের শাসনব্যবস্থা ছিল, শেখ হাসিনা আবারও সেই ধরনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তার শাসনামলে গুম, খুন ও গুপ্তহত্যা রাষ্ট্রীয় ব্যবস্থার অংশ হয়ে উঠেছিল বলে দাবি করেন তিনি।

রিজভী বলেন, গুম, খুন ও গুপ্তহত্যা পুরো রাষ্ট্রের চরিত্রে পরিণত হয়েছিল। শেখ হাসিনা এসব কর্মকাণ্ডকে রাষ্ট্রের চরিত্রে পরিণত করেছিলেন বলে অভিযোগ করেন তিনি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রিকশাচালক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিলেন। অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে গণজাগরণ তৈরি হয় এবং শেখ হাসিনার শাসনের অবসান ঘটে।

ওই আন্দোলনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, লন্ডনে অবস্থান করেও প্রযুক্তির মাধ্যমে দেশের মানুষের সঙ্গে যোগাযোগ রেখে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তার নেতৃত্বেই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল বলে মন্তব্য করেন রিজভী।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি ও সাধারণ মানুষ একসঙ্গে রাস্তায় নেমে এসেছিলেন। দিনটি ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণের জাতীয় জাগরণ। ওই দিনের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে আসেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

রিজভী বলেন, ৭ নভেম্বর স্বাধীনতা রক্ষার দিন। ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতা ও জনগণের অধিকার সুরক্ষায় দিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। পরবর্তী সময়ে বিভিন্ন স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও ৭ নভেম্বরের চেতনা মানুষকে অনুপ্রাণিত করেছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের স্মৃতিচারণ করে রিজভী বলেন, এরশাদবিরোধী আন্দোলনে দীর্ঘ নয় বছর নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তার নেতৃত্বে ১৯৯০ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সফল হয়।

শেখ হাসিনার শাসনামলেও খালেদা জিয়া আন্দোলনের ডাক দিয়েছিলেন উল্লেখ করে রিজভী অভিযোগ করেন, এ কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করা হয়েছিল। এমনকি কারাগারে তার খাবারে বিষ মেশানো হয়েছিল বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

আলোচনা সভায় জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রশংসা করেন রিজভী। তিনি বলেন, গত ১৭ বছর ধরে সংগঠনটির নেতাকর্মীরা মামলা, গ্রেপ্তার ও পুলিশের বাধার মধ্যেও আন্দোলন চালিয়ে গেছেন। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে নারীরা রাজপথের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করে রিজভী বলেন, কারও স্ত্রী, বোন কিংবা আত্মীয় হওয়ার কারণে কেউ বিশেষ সুযোগ পাবেন, এমনটি হওয়া উচিত নয়।

নারীর ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন রাজনৈতিক আন্দোলনে যুক্ত থাকার পর এখন জাতীয়তাবাদী মহিলা দলকে সামাজিক আন্দোলনেও সক্রিয় হতে হবে। বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধ, নারীশিক্ষার প্রসার এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রে সংগঠনটির নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়া মেয়েদের উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এ ছাড়া বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেওয়ার সরকারি পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি। রিজভী বলেন, এই ঋণের ২৫ শতাংশ নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখার কথা রয়েছে।

নারীদের শিক্ষিত, কর্মক্ষম ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

নিউজটি শেয়ার করুন

হাসিনাকে ফুল দিয়ে নয়, প্রত্যর্পণ চুক্তিতে ফেরাতে হবে: রিজভী

আপডেট সময় ০৩:১৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারিক কার্যক্রমের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য মানুষকে হত্যার অভিযোগ ও মামলা রয়েছে। অথচ তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন তিনি বাবার বাড়ি কিংবা স্বামীর বাড়িতে গেছেন। তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে ফিরিয়ে আনতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে মন্ত্রণালয়: আইনমন্ত্রী