ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর ফলপ্রসূ হয়েছে: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 25

ছবি : সংগৃহীত

তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান, উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন রিজভী। এর আগে কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পর প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান তিনি।

শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আরও পড়ুন  সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ

এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

প্রেস ব্রিফিংয়ে রিজভী বলেন, কপ-৩১ সম্মেলনের মাধ্যমে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজনীয়তা ও করণীয় বিশ্বনেতাদের সামনে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। বিশ্ব উষ্ণায়নের ঝুঁকি কমাতে সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা প্রস্তাবও উপস্থাপন করেছেন তিনি।

রিজভী জানান, প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা, ঋণের পরিবর্তে অনুদান, নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্থায়ন এবং আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন।

প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরে রিজভী বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন তারেক রহমান। ইতোমধ্যে এ কর্মসূচির আওতায় সাত থেকে আট মাসে প্রায় তিন থেকে চার কোটি গাছ লাগানো হয়েছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, স্কুল ও কলেজ এ কার্যক্রমে অংশ নিয়েছে বলেও জানান তিনি।

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি এবং এর কারণে প্রাণহানির ঘটনাকে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, ইউরোপের বিভিন্ন দেশেও চলতি বছর তীব্র তাপপ্রবাহে মানুষের মৃত্যু হয়েছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ ও দেশগুলোর পারস্পরিক সহযোগিতা জরুরি।

রিজভী আরও বলেন, জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদারে সম্মেলনে প্রধানমন্ত্রীর তুলে ধরা প্রস্তাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর ফলপ্রসূ হয়েছে: রিজভী

আপডেট সময় ১১:২৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান, উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন রিজভী। এর আগে কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পর প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান তিনি।

শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন