ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 29

ছবি: সংগৃহীত

সরকারি অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে এসব প্রচারসামগ্রীতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বিষয়বস্তু ও বার্তাকে গুরুত্ব দিয়ে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে—ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন  কূটনীতিকদের সম্মানে ইফতার, বৈশ্বিক সহযোগিতার ওপর জোর প্রধানমন্ত্রীর

এতে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রী প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। পাশাপাশি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে উল্লেখ করা হয়েছে, নির্দেশনাটি অতীব গুরুত্বপূর্ণ এবং এটি অনতিবিলম্বে কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ

আপডেট সময় ০৬:২৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

সরকারি অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে এসব প্রচারসামগ্রীতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বিষয়বস্তু ও বার্তাকে গুরুত্ব দিয়ে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে—ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন  যুদ্ধের প্রভাব থাকলেও প্রতিশ্রুতি থেকে সরে আসবে না সরকার: প্রধানমন্ত্রী