ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

আজ থেকে পোশাকশ্রমিকদের চাল বিক্রি, নিয়ম জানুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 44

ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস কার্যক্রম শুরু হচ্ছে আজ শুক্রবার (১৩ নভেম্বর) থেকে। প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার অন্যান্য এলাকায় ট্রাকসেলের মাধ্যমে এ কর্মসূচির আওতায় চাল বিক্রি করা হবে।

এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তৈরি পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে এই বিশেষ ওএমএসের চাল বিক্রি হবে। প্রতি ট্রাকে পাঁচ টন হিসাবে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের কাছে সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে।

আরও পড়ুন  উসকানিতে সাড়া না দিয়ে কাজে ফিরুন: শ্রমিক নেতা বাবুল

জানা গেছে, প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত মজুত থাকা সাপেক্ষে ট্রাকে চাল বিক্রি করা হবে। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক ৩০ টাকা কেজি দরে প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

চাল কেনার সময় শ্রমিকদের নিজ নিজ গার্মেন্টসের পরিচয়পত্র দেখাতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে তাদের স্বাক্ষর নেওয়ার মাধ্যমে চাল বিক্রি করা হবে।

প্রাথমিকভাবে এ কার্যক্রম তিন মাস চলবে। এই সময়ে তৈরি পোশাকশিল্পে কর্মরত একজন শ্রমিক ৩০ টাকা কেজিতে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা করেছে মন্ত্রণালয়।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় কার্যক্রমটি পরিচালিত হবে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আজ থেকে পোশাকশ্রমিকদের চাল বিক্রি, নিয়ম জানুন

আপডেট সময় ১০:৩৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস কার্যক্রম শুরু হচ্ছে আজ শুক্রবার (১৩ নভেম্বর) থেকে। প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার অন্যান্য এলাকায় ট্রাকসেলের মাধ্যমে এ কর্মসূচির আওতায় চাল বিক্রি করা হবে।

এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তৈরি পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে এই বিশেষ ওএমএসের চাল বিক্রি হবে। প্রতি ট্রাকে পাঁচ টন হিসাবে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের কাছে সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে।

আরও পড়ুন  পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন: শ্রমমন্ত্রীর