ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

পিরোজপুর সদর উপজেলায় আব্দুর রহিম (৪৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। এ ছাড়া তাঁর বাম পা ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন স্বজনেরা।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব শিকদার মল্লিক এলাকায় শিকদার মল্লিক দাখিল মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

আহত আব্দুর রহিমকে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  উখিয়ায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ: জামায়াত নেতাসহ প্রাণ গেল ৩ জনের

আব্দুর রহিম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি পূর্ব শিকদার মল্লিক গ্রামের ওমর আলীর ছেলে।

আব্দুর রহিমের বড় ভাই সেকেন্দার শেখের অভিযোগ, ১০ থেকে ১২ জন ব্যক্তি তাঁর ভাইয়ের ওপর হামলা চালিয়েছেন। হামলাকারীরা তাঁর মাথার বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন। এ ছাড়া বাম পা ভেঙে দেওয়া হয়েছে এবং পায়ের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি এ হামলার জন্য ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। তাঁর অভিযোগ, ওই দুই সংগঠনের নেতাকর্মীরা আব্দুর রহিমকে কুপিয়ে জখম করেছেন। হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে জানানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম

আপডেট সময় ১০:১৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

পিরোজপুর সদর উপজেলায় আব্দুর রহিম (৪৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। এ ছাড়া তাঁর বাম পা ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন স্বজনেরা।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব শিকদার মল্লিক এলাকায় শিকদার মল্লিক দাখিল মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

আহত আব্দুর রহিমকে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  আমাকে ইরানের ‘সর্বোচ্চ নেতা’ হওয়ার প্রস্তাব দিয়েছে-বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের