ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

ব্রাজিলের গোল উৎসবে ৪-০ গোলে ভারত বধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 32

ছবি: সংগৃহীত

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের খেলা দেখতে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ভারতের কোনো খেলোয়াড় বল কেড়ে নিলে, ফরোয়ার্ডরা আক্রমণে উঠলে কিংবা ভিনিসিয়ুস জুনিয়র বল স্পর্শ করলেই গ্যালারিতে দেখা গেছে উল্লাস।

ম্যাচের ফলাফলের চেয়েও দর্শকদের কাছে বড় হয়ে উঠেছিল মাঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে সরাসরি দেখার অভিজ্ঞতা। বর্তমান সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের উপস্থিতিও বাড়িয়ে দিয়েছিল সেই উন্মাদনা। কলকাতার দর্শকেরা তাই পুরো ম্যাচজুড়েই উপভোগ করেছেন ব্রাজিলের ফুটবলশৈলী।

মাঠের লড়াইয়েও প্রত্যাশিত জয় তুলে নিয়েছে ব্রাজিল। ভারতের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জিতেছে কার্লো আনচেলত্তির দল।

আরও পড়ুন  ব্রাজিল দলের কোচ হিসেবে আনচেলত্তির প্রথম দল ঘোষণা, নেই নেইমার-রদ্রিগো

শুরু থেকেই ব্রাজিলের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভিনিসিয়ুসের। নবম মিনিটে বাঁ দিক থেকে বল নিয়ে ভেতরে ঢুকে নেওয়া তাঁর শট আটকে দেন ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং। ম্যাচের শুরুতে কয়েকবার ব্রাজিলের আক্রমণ সামাল দিতে সক্ষম হন ভারতীয় রক্ষণভাগের খেলোয়াড়েরা।

ভিনিসিয়ুসকে অফসাইডে ফেলার চেষ্টাও করেছে ভারত। তবে সব প্রতিরোধ ভেঙে ২৮ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। ডান দিক থেকে ভেতরে ঢুকে এস্তেভাওয়ের নেওয়া জোরালো শট গুরপ্রীতের হাতে লেগেও থামেনি, বল আশ্রয় নেয় জালে।

৩৬ মিনিটে এস্তেভাওয়ের ক্রস থেকে পেদ্রোর হেড পোস্টে লেগে ফিরে আসে। তবে বিরতির ঠিক আগে, ৪২ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো।

আগের ম্যাচের শুরুর একাদশে আটটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি। দ্বিতীয়ার্ধের শুরুতেই চারজন খেলোয়াড় বদল করেন তিনি। তাঁদের মধ্যে ভিনিসিয়ুস জুনিয়রের পরিবর্তে মাঠে নামেন ফ্ল্যামেঙ্গোর ফরোয়ার্ড স্যামুয়েল লিনো।

মাঠে নেমেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন লিনো। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের হয়ে দুটি গোল করেন তিনি। তাঁর জোড়া গোলে ভারতের বিপক্ষে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় সেলেসাওদের।

কলকাতার গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাস আর মাঠে ব্রাজিলের দাপুটে পারফরম্যান্স—দুইয়ে মিলে ম্যাচটি হয়ে ওঠে স্মরণীয় এক ফুটবল সন্ধ্যা।

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলের গোল উৎসবে ৪-০ গোলে ভারত বধ

আপডেট সময় ১১:৪৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬