ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মালয়েশিয়াগামী নৌকা থেকে উদ্ধার ৬৫ জন, আটক ১১ পাচারকারী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 46

ছবি: সংগৃহীত

সমুদ্রে ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে পানি ঢুকতে থাকা মালয়েশিয়াগামী একটি নৌকা থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। তাঁদের মধ্যে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করে আটক করা হয়েছে। বাকি ৬৫ জন মালয়েশিয়া যাওয়ার প্রলোভনে প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছে নৌবাহিনী।

৩০ সেপ্টেম্বর ভোরে সেন্ট মার্টিনের কাছাকাছি সমুদ্র এলাকায় এ ঘটনা ঘটে।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, সেন্ট মার্টিন লাইট হাউস থেকে প্রায় ৮১ মাইল দূরে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ নামের একটি বোট সমুদ্রে ভাসমান কাঠের নৌকাটি দেখতে পায়। নৌকায় থাকা ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিষয়টি নৌবাহিনীকে জানানো হয়।

আরও পড়ুন  কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

খবর পেয়ে ওই এলাকায় টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় নৌকাটিতে পানি প্রবেশ করছিল। নৌবাহিনীর সদস্যরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে নৌকায় থাকা ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করেন।

উদ্ধারের পর তাঁদের প্রাথমিক চিকিৎসা, খাবার এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়।

নৌবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার হওয়া ৬৫ জন মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারী চক্রের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন। তাঁদের অধিকাংশকে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রাখা হয়েছিল। পরে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে তাঁদের সমুদ্রপথে নেওয়া হচ্ছিল।

নৌবাহিনী আরও জানায়, নৌকাটি অবৈধভাবে সমুদ্রপথে যাত্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। এ ঘটনায় মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত সন্দেহে নৌকায় থাকা ১১ জনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়াগামী নৌকা থেকে উদ্ধার ৬৫ জন, আটক ১১ পাচারকারী

আপডেট সময় ০৩:৪৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

সমুদ্রে ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে পানি ঢুকতে থাকা মালয়েশিয়াগামী একটি নৌকা থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। তাঁদের মধ্যে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করে আটক করা হয়েছে। বাকি ৬৫ জন মালয়েশিয়া যাওয়ার প্রলোভনে প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছে নৌবাহিনী।

৩০ সেপ্টেম্বর ভোরে সেন্ট মার্টিনের কাছাকাছি সমুদ্র এলাকায় এ ঘটনা ঘটে।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, সেন্ট মার্টিন লাইট হাউস থেকে প্রায় ৮১ মাইল দূরে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ নামের একটি বোট সমুদ্রে ভাসমান কাঠের নৌকাটি দেখতে পায়। নৌকায় থাকা ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিষয়টি নৌবাহিনীকে জানানো হয়।

আরও পড়ুন  পলাশবাড়ীতে ভাড়া বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার