ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ

ফরিদপুরে থানা থেকে লুট হওয়া গ্রেনেড ও কার্তুজ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 2169

ছবি সংগৃহীত

ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকায় অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব-১০। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে তিনটি গ্রেনেড ও ৭১টি বিভিন্ন ধরনের কার্তুজ রয়েছে।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের চরকমলাপুর বিএডিসি অফিস সংলগ্ন একটি ঝোপঝাড় থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। পরিত্যক্ত অবস্থায় পাওয়া এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ধাতব লিভারযুক্ত ৩টি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শটগানের কার্তুজ এবং ৩০টি গ্যাসগানের তাজা কার্তুজ সদৃশ বস্তু।

আরও পড়ুন  ফরিদপুরে ভোট কারচুপির অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৩

র‍্যাব কর্মকর্তারা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করেছিল দুষ্কৃতকারীরা। উদ্ধারকৃত এই বিস্ফোরকগুলো সেই সময়ে লুট হওয়া সরকারি সরঞ্জাম বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সন্ত্রাসীরা এসব গোলাবারুদ ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিল বলে ধারণা করা হচ্ছে।

ফরিদপুর র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) তারিকুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, উদ্ধার হওয়া সরঞ্জামগুলো বাংলাদেশ পুলিশের। এগুলো বর্তমানে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। এই চক্রের সদস্যদের খুঁজে বের করতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে থানা থেকে লুট হওয়া গ্রেনেড ও কার্তুজ উদ্ধার

আপডেট সময় ০৬:৪০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকায় অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব-১০। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে তিনটি গ্রেনেড ও ৭১টি বিভিন্ন ধরনের কার্তুজ রয়েছে।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের চরকমলাপুর বিএডিসি অফিস সংলগ্ন একটি ঝোপঝাড় থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। পরিত্যক্ত অবস্থায় পাওয়া এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ধাতব লিভারযুক্ত ৩টি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শটগানের কার্তুজ এবং ৩০টি গ্যাসগানের তাজা কার্তুজ সদৃশ বস্তু।

আরও পড়ুন  আধিপত্য বিস্তার নিয়ে অর্ধশতাধিক আহত, বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর