ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম :
সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস শিল্প বাঁচলে মজুরি বাড়বে, অহেতুক প্ররোচনায় না পড়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রম মন্ত্রীর মেগা প্রকল্প নয়, জনগণের প্রয়োজনই অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ফুটবলে নজিরবিহীন ঘটনা: এক ম্যাচে ৫১ লাল কার্ড, ছাড়িয়ে গেল আগের রেকর্ড কাল থেকে সেন্টমার্টিনে যাচ্ছে পর্যটকবাহী তিন জাহাজ মান ও শর্ত পূরণ ছাড়া মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬৬

সড়ক দুর্ঘটনায় সৌদিতে নিহত ৪ বাংলাদেশি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 97

ছবি সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার পথে দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা চার বাংলাদেশিরই মৃত্যু হয়।

আরও পড়ুন  কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪

স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত চারজনের বাড়িই সিলেটের কানাইঘাট উপজেলায়। নিহতদের মধ্যে প্রাথমিকভাবে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—করিম উদ্দিন ও খালিদ মিয়া। অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হঠাৎ এ দুর্ঘটনায় চার বাংলাদেশির প্রাণহানির খবর ছড়িয়ে পড়লে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী এবং নিহতদের নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতদের পরিচয় শনাক্তসহ মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

সড়ক দুর্ঘটনায় সৌদিতে নিহত ৪ বাংলাদেশি

আপডেট সময় ১২:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার পথে দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা চার বাংলাদেশিরই মৃত্যু হয়।

আরও পড়ুন  পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলায় ৭০ সন্ত্রাসীর নিহতের দাবি ভারতের