ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 578

ছবি সংগৃহীত

বৃহস্পতিবার (১৫ মে) গভীর রাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর সীমান্তে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হালিম।

আরও পড়ুন  সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

নিহত বিজিবি সদস্যের নাম রিয়াদ হোসেন (৩২)। তিনি জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে দাঁতভাঙ্গা বিওপির সিপাহী হিসেবে কর্মরত ছিলেন। আহতরা হলেন হাবিলদার মো. জসিম (৫২), সিপাহী নাদিম (২৮), সিপাহী শাহীন (২৮) এবং আনসার সদস্য ফেরদৌস হোসেন (৩৬)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে খেতারচর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১০৫৪ এলাকায় নিয়মিত টহলে ছিলেন বিজিবি সদস্যরা। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে পাঁচ সদস্য গুরুতর আহত হন।

তৎক্ষণাৎ আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদ হোসেনকে মৃত ঘোষণা করেন।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নবিউল ইসলাম জানান, বজ্রপাতের শিকার হয়ে রিয়াদ হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি দুইজন রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনকালে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েন সদস্যরা। এতে একজনের প্রাণহানি ও অন্যদের আহত হওয়ায় বিজিবির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় প্রশাসন ও বিজিবি কর্তৃপক্ষ নিহত ও আহত সদস্যদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, চলতি বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনায় হতাহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশেষজ্ঞরা বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪

আপডেট সময় ১২:১৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫