ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 34

ছবি সংগৃহীত

অনলাইনে পরিচয়ের পর প্রেম। সেই সম্পর্কের সূত্র ধরে প্রেমিকাকে বিয়ে করতে চীন থেকে টাঙ্গাইলের সখীপুরে এসেছিলেন ডং লিয়াং (৪১)। তবে প্রেমিকার পরিবার ও স্থানীয়দের আপত্তির কারণে শেষ পর্যন্ত তাকে ঢাকায় চীনা দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় সখীপুর উপজেলার বাগবেড় গ্রামে প্রেমিকা আশিতার (২৪) বাড়িতে যান ডং লিয়াং। চীনা যুবককে দেখতে সেখানে ভিড় করেন স্থানীয়রা। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪ কিমি যানজট

স্থানীয় সূত্রে জানা যায়, ‘ওয়ার্ল্ড টক’ নামের একটি অ্যাপের মাধ্যমে প্রায় সাড়ে তিন মাস আগে আশিতা ও ডং লিয়াংয়ের পরিচয় হয়। নিয়মিত কথোপকথনের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। লিয়াং খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ায় বিয়ের বিষয়ে আপত্তি জানায় আশিতার পরিবার ও স্থানীয়রা।

পরে শনিবার মধ্যরাতে পরিবারের সদস্য ও স্থানীয়দের বৈঠক হয়। সেখানে আশিতার নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা শেষে ডং লিয়াংকে ঢাকায় চীনা দূতাবাসে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রাতেই একটি প্রাইভেটকারে করে তাকে ঢাকায় পাঠানো হয়।

আশিতা জানান, দুজনের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত হয়েছিল। তিনি আগে বিবাহিত ছিলেন এবং তার তিন বছর বয়সী একটি ছেলে রয়েছে। ডং লিয়াং তাকে বিয়ে করে চীনে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন।

ডং লিয়াং বলেন, আশিতাকে বিয়ে করতে হলে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে—এমন শর্ত দেওয়া হয়েছিল। এর আগে তিনি একবার বিয়ে করেছিলেন বলেও জানান।

আশিতার চাচাতো ভাই আনোয়ার হোসেন আনন্দ বলেন, আশিতা যেন কোনো ধরনের প্রতারণার শিকার না হন, সে বিষয়টি বিবেচনা করেই পরিবার ও স্থানীয়রা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন।

সখীপুর থানার ওসি মো. মুরাদ হোসেন জানান, স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন। পরে স্থানীয়দের সিদ্ধান্ত অনুযায়ী ওই চীনা যুবককে ঢাকায় চীনা দূতাবাসে পাঠানো হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

নিউজটি শেয়ার করুন

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

আপডেট সময় ০৯:৪৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

অনলাইনে পরিচয়ের পর প্রেম। সেই সম্পর্কের সূত্র ধরে প্রেমিকাকে বিয়ে করতে চীন থেকে টাঙ্গাইলের সখীপুরে এসেছিলেন ডং লিয়াং (৪১)। তবে প্রেমিকার পরিবার ও স্থানীয়দের আপত্তির কারণে শেষ পর্যন্ত তাকে ঢাকায় চীনা দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় সখীপুর উপজেলার বাগবেড় গ্রামে প্রেমিকা আশিতার (২৪) বাড়িতে যান ডং লিয়াং। চীনা যুবককে দেখতে সেখানে ভিড় করেন স্থানীয়রা। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  টাঙ্গাইলে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩