ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব
জাতীয়

টাঙ্গাইলের শালবন পুনরুদ্ধারে মার্চ থেকে শুরু কার্যক্রম করবে সরকার 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 528

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হারিয়ে যাওয়া বনভূমি পুনরুদ্ধার প্রকৃতি ও পরিবেশ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে আগামী মার্চ থেকে টাঙ্গাইলের শালবন পুনরুদ্ধারে কার্যক্রম শুরু করবে সরকার।

তিনি জানান, শালবন উদ্ধার কার্যক্রমে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। বনভূমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে একটি টেকসই কর্মপরিকল্পনা তৈরি করা হবে। প্রয়োজন অনুযায়ী এ পরিকল্পনা সময়মতো হালনাগাদ করা হবে। 

আরও পড়ুন  টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ওসি-সার্জেন্টসহ আটজন আহত

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর বন ভবনে ‘সহ ব্যবস্থাপনার মাধ্যমে মধুপুর গড়ের শালবন পুনরুদ্ধার’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, বনভূমি সংরক্ষণে বন বিভাগের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর ভূমিকা গুরুত্বপূর্ণ। শালবন পুনরুদ্ধারে ১৫০ একর এলাকাজুড়ে বনায়ন প্রকল্প হাতে নেওয়া হবে। সেখানে বন নির্ভর জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় নতুন ‘ভিলেজ ফরেস্ট রুল’ প্রণয়ন করা হবে।

তিনি আরও বলেন, বন বিভাগের কাজ হবে জনগণের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা। এছাড়া বনভূমি রক্ষায় চলমান হয়রানিমূলক মামলাগুলোর দ্রুত সমাধান করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

জাতীয়

টাঙ্গাইলের শালবন পুনরুদ্ধারে মার্চ থেকে শুরু কার্যক্রম করবে সরকার 

আপডেট সময় ০৮:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হারিয়ে যাওয়া বনভূমি পুনরুদ্ধার প্রকৃতি ও পরিবেশ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে আগামী মার্চ থেকে টাঙ্গাইলের শালবন পুনরুদ্ধারে কার্যক্রম শুরু করবে সরকার।

তিনি জানান, শালবন উদ্ধার কার্যক্রমে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। বনভূমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে একটি টেকসই কর্মপরিকল্পনা তৈরি করা হবে। প্রয়োজন অনুযায়ী এ পরিকল্পনা সময়মতো হালনাগাদ করা হবে। 

আরও পড়ুন  টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত