ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ছাগল উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের চারজনের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫০:০১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / 104

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুর হক। তিনি জানান, একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গভীর গর্তে পড়ে গেলে সেটিকে উদ্ধারের চেষ্টা করেন পরিবারের একজন সদস্য। গর্তে নামার পর তিনি আর ওপরে উঠতে পারেননি।

আরও পড়ুন  ভারতের বিশাখাপত্তনমে মন্দিরের দেয়াল ধসে ৮ জনের মৃত্য

পরে তাকে উদ্ধারের জন্য পরিবারের আরও কয়েকজন সদস্য পর্যায়ক্রমে গর্তে প্রবেশ করেন। একপর্যায়ে গর্তের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে তারা আক্রান্ত হন। এতে চারজনই সেখানে অচেতন হয়ে পড়েন।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে অনেক চেষ্টার পর গর্তের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি জানান, নিহতরা একই পরিবারের সদস্য হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ ও নিহতদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ছাগল উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের চারজনের

আপডেট সময় ০৫:৫০:০১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুর হক। তিনি জানান, একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গভীর গর্তে পড়ে গেলে সেটিকে উদ্ধারের চেষ্টা করেন পরিবারের একজন সদস্য। গর্তে নামার পর তিনি আর ওপরে উঠতে পারেননি।

আরও পড়ুন  হামের উপসর্গে নিয়ে ৭ শিশুর মৃত্যু: আশঙ্কাজনক হারে সংক্রমণ বৃদ্ধি