ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
বিরোধীদল ‘নন-ইস্যুতে অস্থিতিশীলতা’ তৈরির চেষ্টা করছে: খায়রুল কবির খোকন ডা: শফিকুর রহমান গণঅভ্যুত্থানের সঙ্গে সর্ব প্রথম বেইমানি করেছেন: রাশেদ খাঁন গাজী নজরুলের ১২ অনুসারীর বিএনপিতে যোগদান ১/১১-তে তারেক রহমানকে ‘আয়নাঘরে’ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর জেন-জি নিয়ে সুর বদল কঙ্গনার রশিদের ঘূর্ণিতে কুপোকাত আয়ারল্যান্ড ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী গ্রিসের ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, বড় অংশ বাংলাদেশি অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

গাজী নজরুলের ১২ অনুসারীর বিএনপিতে যোগদান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 14

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ১২ অনুসারী বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বিএনপি। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে চণ্ডীপুর প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁরা বিএনপিতে যোগ দেন।

পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবুসহ স্থানীয় নেতারা।

আরও পড়ুন  সরকারি চাকরিতে পুনর্বহাল হচ্ছেন ডা. জোবাইদা রহমান

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. মনিরুজ্জামানের কাছ থেকে ফুলের মালা গ্রহণ করে বিএনপিতে যোগ দেন ১২ জন। আয়োজকদের দাবি, যোগদানকারীরা সবাই জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের সক্রিয় অনুসারী ছিলেন।

নবযোগদানকারীরা হলেন আব্দুল মাজেদ, কামাল হোসেন মিন্টু, শাহাদাত হোসেন, আব্দুল আজিজ, রফিকুল ইসলাম, জিন্নুর রহমান, আতিয়ার রহমান, মিজানুর রহমান আলী, শাহজালাল, শহীদ গাজী, তৌহিদুর রহমান বাবু এবং গফুর গাজী।

শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম বলেন, যোগদানকারীরা তাঁর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। তাঁরা জামায়াতে ইসলামী ও গাজী নজরুল ইসলামের অনুসারী ছিলেন এবং জাতীয় নির্বাচনেও তাঁর পক্ষে কাজ করেছিলেন বলে জানান তিনি।

আমজাদুল ইসলাম আরও বলেন, সম্প্রতি গাজী নজরুল ইসলামের বিভিন্ন অপকর্ম দেখে তাঁরা বিব্রতবোধ করছেন এবং বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। শুক্রবার আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

গাজী নজরুলের ১২ অনুসারীর বিএনপিতে যোগদান

আপডেট সময় ০১:৫৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ১২ অনুসারী বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বিএনপি। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে চণ্ডীপুর প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁরা বিএনপিতে যোগ দেন।

পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবুসহ স্থানীয় নেতারা।

আরও পড়ুন  খুলনায় ভোটকেন্দ্রে মাদ্রাসা প্রধানের ধাক্কায় বিএনপি নেতা নিহত