ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

সন্ত্রাস করলে দলের লোকও ছাড় পাবে না, দুর্নীতির টুঁটি চেপে ধরব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 2028

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে দলের কেউ সন্ত্রাস করলে তাকেও ছাড় দেবে না বিএনপি। যে কোনো মূল্যে দুর্নীতি ঠেকানো হবে। দুর্নীতিবাজদের টুঁটি চেপে ধরা হবে।

রোববার দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিশাল নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির এবারের নির্বাচনি স্লোগান ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ উল্লেখ করে তারেক রহমান বলেন, এজন্য গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরও পড়ুন  তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি নিয়ে মালয়েশিয়ায় বিএনপির কর্মশালা

তিনি বলেন, ওয়াসিমসহ জুলাই শহীদ ও সব শহীদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে, তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে।

সমাবেশ মঞ্চে তারেক রহমান বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এর আগে প্রার্থীরা সমাবেশে বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ১ লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্র ও খাল খনন কর্মসূচি চালু করবে।

নিউজটি শেয়ার করুন

সন্ত্রাস করলে দলের লোকও ছাড় পাবে না, দুর্নীতির টুঁটি চেপে ধরব

আপডেট সময় ০৫:৪১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে দলের কেউ সন্ত্রাস করলে তাকেও ছাড় দেবে না বিএনপি। যে কোনো মূল্যে দুর্নীতি ঠেকানো হবে। দুর্নীতিবাজদের টুঁটি চেপে ধরা হবে।

রোববার দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিশাল নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির এবারের নির্বাচনি স্লোগান ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ উল্লেখ করে তারেক রহমান বলেন, এজন্য গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরও পড়ুন  এয়ার অ্যাম্বুলেন্সে স্ত্রী ও সন্তানের সাথে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস