ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মার্কিন ট্যাংকারে ড্রোন হামলা, ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

মিসরের ভূমধ্যসাগরীয় বন্দর দামিয়েত্তায় মার্কিন মালিকানাধীন একটি ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং পরে আগুন পাশের আরেকটি গ্যাসবাহী জাহাজেও ছড়িয়ে পড়ে। এ ঘটনার মধ্যেই মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২৯ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, দামিয়েত্তা বন্দরে নোঙর করা মার্কিন মালিকানাধীন একটি ট্যাংকারে ড্রোন হামলা হয়েছে। একই সময়ে বন্দরসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইঞ্চকেপ জানায়, বন্দরে থাকা দুটি গ্যাসবাহী ট্যাংকারে আগুনের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন  ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না : মার্কিন গোয়েন্দা সংস্থা

বাণিজ্যিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ড্রোনটি ভাসমান তেলবাহী ট্যাংকার ‘এনার্গোস উইন্টার’-এ আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন লাগে, যা পরে ‘গ্যাসলগ সালেম’ নামের আরেকটি জাহাজে ছড়িয়ে পড়ে। দুটি নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, ড্রোন হামলার ফলেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

অ্যামব্রে জানায়, বিস্ফোরণের পর জাহাজে থাকা কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এ হামলার দায় এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি।

এদিকে, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এ ঘটনার জন্য তেহরানকে চরম মূল্য দিতে হবে।

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরানের হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে এবং ইরানকে এর পরিণতি ভোগ করতে হবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, জর্ডানে থাকা মার্কিন ঘাঁটির দিকে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই মাঝআকাশে ভূপাতিত করা হয়েছে। ওই দাবির পরই ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আরও কড়া অবস্থান জানান ট্রাম্প।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘আকস্মিক হামলা’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানে থাকা মার্কিন ঘাঁটির দিকে ছোড়া হয়েছিল এবং সেগুলো প্রতিহত করার জন্য মার্কিন সেনাদের হাতে মাত্র কয়েক মিনিট সময় ছিল।

নিউজটি শেয়ার করুন

মার্কিন ট্যাংকারে ড্রোন হামলা, ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

আপডেট সময় ০৯:০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মিসরের ভূমধ্যসাগরীয় বন্দর দামিয়েত্তায় মার্কিন মালিকানাধীন একটি ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং পরে আগুন পাশের আরেকটি গ্যাসবাহী জাহাজেও ছড়িয়ে পড়ে। এ ঘটনার মধ্যেই মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২৯ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, দামিয়েত্তা বন্দরে নোঙর করা মার্কিন মালিকানাধীন একটি ট্যাংকারে ড্রোন হামলা হয়েছে। একই সময়ে বন্দরসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইঞ্চকেপ জানায়, বন্দরে থাকা দুটি গ্যাসবাহী ট্যাংকারে আগুনের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন  ইরান পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের