ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এমবাপের জোড়া গোলে শেষ ৩২-এ ফ্রান্স

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপের জোড়া গোলে ইরাককে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স। মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত ম্যাচে জয় তুলে নিয়ে ‘আই’ গ্রুপ থেকে এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২-এ জায়গা করে নেয় ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে সেনেগালকে হারিয়ে শুভসূচনা করেছিল ফ্রান্স। ইরাকের বিপক্ষেও পূর্ণ তিন পয়েন্ট পাওয়ায় দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় চার পয়েন্টে। ফলে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই নকআউট নিশ্চিত হয় ফরাসিদের।

ম্যাচের ১৪ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। ইরাকের এক ডিফেন্ডার বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল চলে যায় মাইকেল অলিসের কাছে। এরপর অলিসের পাস থেকে সহজেই জালে বল পাঠান এমবাপে। সেই গোলের মাধ্যমে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর সমান হয়ে যান তিনি।

আরও পড়ুন  গোল-অ্যাসিস্টে মেসিময় জয় ইন্টার মায়ামির

বিরতির পর ৫৪ মিনিটে ইরাকের গোলরক্ষক বাসিলের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপে। গোল কিক থেকে সতীর্থের পাস পেয়ে বল দূরে পাঠাতে গিয়ে ভুল করেন গোলরক্ষক। বল চলে যায় উসমান দেম্বেলের কাছে। তিনি দ্রুত এমবাপেকে পাস দিলে ফরাসি তারকা নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৬-তে নিয়ে যান এমবাপে। এতে তিনি জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে খেলেই সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে তার সামনে।

৬৬ মিনিটে ফ্রান্সের তৃতীয় গোলটি করেন উসমান দেম্বেলে। অলিসের বাড়ানো পাস থেকে ডি-বক্সের ডান প্রান্তে বল নিয়ন্ত্রণে নিয়ে শক্তিশালী শটে বল জালে পাঠান তিনি। এতে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় ফরাসিদের।

ম্যাচে হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন এমবাপে। প্রতিপক্ষের অর্ধ থেকে বল নিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষকের সামনে পৌঁছালেও তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে ব্যক্তিগত তিন গোলের কীর্তি গড়া হয়নি ফরাসি ফরোয়ার্ডের।

এর আগে সেনেগালের বিপক্ষেও জোড়া গোল করেছিলেন এমবাপে। ইরাকের বিপক্ষেও দুইবার জাল কাঁপিয়ে চলতি আসরে তার গোলসংখ্যা দাঁড়ায় চারটিতে। গোল্ডেন বুটের দৌড়ে তিনি এখন শীর্ষে থাকা লিওনেল মেসির খুব কাছাকাছি অবস্থান করছেন।

বজ্রপাতের আশঙ্কায় নির্ধারিত সময়ের প্রায় সোয়া দুই ঘণ্টা পর ম্যাচটি শুরু হয়। তবে বিলম্বিত শুরুর প্রভাব মাঠের খেলায় পড়তে দেননি ফরাসি ফুটবলাররা। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়ে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স।

নিউজটি শেয়ার করুন

এমবাপের জোড়া গোলে শেষ ৩২-এ ফ্রান্স

আপডেট সময় ১০:৩৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

কিলিয়ান এমবাপের জোড়া গোলে ইরাককে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স। মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত ম্যাচে জয় তুলে নিয়ে ‘আই’ গ্রুপ থেকে এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২-এ জায়গা করে নেয় ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে সেনেগালকে হারিয়ে শুভসূচনা করেছিল ফ্রান্স। ইরাকের বিপক্ষেও পূর্ণ তিন পয়েন্ট পাওয়ায় দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় চার পয়েন্টে। ফলে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই নকআউট নিশ্চিত হয় ফরাসিদের।

ম্যাচের ১৪ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। ইরাকের এক ডিফেন্ডার বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল চলে যায় মাইকেল অলিসের কাছে। এরপর অলিসের পাস থেকে সহজেই জালে বল পাঠান এমবাপে। সেই গোলের মাধ্যমে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর সমান হয়ে যান তিনি।

আরও পড়ুন  মেসির জোড়া গোল ও অ্যাসিস্ট ম্যাজিকে কলাম্বাসকে উড়িয়ে দিলো মায়ামি