ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 105

ছবি সংগৃহীত

ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় মুহিবুর রহমান নামে মৌলভীবাজারের এক যুবক নিহত হয়েছেন। গত ১৭ এপ্রিল রাশিয়ার একটি সামরিক বাঙ্কারে অবস্থানকালে ড্রোন হামলায় তাঁর মৃত্যু হয়। দীর্ঘ চার মাস নিখোঁজ থাকার পর গত শুক্রবার তাঁর মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত মুহিবুর রহমান মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের মসুদ মিয়ার ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাঁর বাবা-মা ও স্বজনরা।

আরও পড়ুন  ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৮, আহত অন্তত ৬২

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে স্টুডেন্ট ভিসায় রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন মুহিবুর। নয় মাস আগে দেশে ছুটিতে এসে বিয়েও করেছিলেন তিনি। ছুটি কাটিয়ে পুনরায় রাশিয়ায় ফিরে যাওয়ার কিছুদিন পর থেকেই তাঁর কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার। স্বজনরা জানতেন না যে মুহিবুর রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে যুদ্ধক্ষেত্রে যোগ দিয়েছেন।

রাশিয়ান সেনাদের খাবার সরবরাহকারী এক ব্যক্তির মাধ্যমে মুহিবুরের পরিবার জানতে পারে, মৃত্যুর আগমুহূর্তে তিনি যুদ্ধক্ষেত্রের একটি বাঙ্কারে অবস্থান করছিলেন। সেখানে ইউক্রেনীয় ড্রোন সরাসরি আঘাত হানলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, “মুহিবুরের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদানের চেষ্টা চালানো হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

বর্তমানে সরকারি উদ্যোগে মুহিবুরের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও দূতাবাসের সহযোগিতা কামনা করছেন তাঁর শোকসন্তপ্ত পরিবার ও এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত

আপডেট সময় ০৭:২৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬