ঢাকা ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

সংসদে ইনসাফ কায়েম হলে দেশেও তা প্রতিষ্ঠা পাবে: ডা. শফিকুর রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 114

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, সংসদে ইনসাফ কায়েম করা সম্ভব হলে সারা দেশেও তা প্রতিষ্ঠা পাবে।
আজ রোববার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশনে অংশ নিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, জাতীয় সংসদ যেন দেশের সব গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন।

আজ বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের এই মুলতবি অধিবেশন শুরু হয়। গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আজকের দিন পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেছিলেন। অধিবেশনের শুরুতে বর্তমান স্পিকারের স্ত্রী এবং যশোর-৬ আসনের সংসদ সদস্যের মাতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সংসদে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
দীর্ঘ ১৩ দিনের বিরতি শেষে শুরু হওয়া এই অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মূলত রাষ্ট্র পরিচালনার আইনি কাঠামো ও জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমেই সংসদের এই দ্বিতীয় পর্বের কার্যক্রম গতিশীল হচ্ছে।

আরও পড়ুন  ‘দেশের এইচএসসি সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমান’: সংসদে ববি হাজ্জাজ

নিউজটি শেয়ার করুন

সংসদে ইনসাফ কায়েম হলে দেশেও তা প্রতিষ্ঠা পাবে: ডা. শফিকুর রহমান

আপডেট সময় ১০:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, সংসদে ইনসাফ কায়েম করা সম্ভব হলে সারা দেশেও তা প্রতিষ্ঠা পাবে।
আজ রোববার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশনে অংশ নিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, জাতীয় সংসদ যেন দেশের সব গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন।

আজ বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের এই মুলতবি অধিবেশন শুরু হয়। গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আজকের দিন পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেছিলেন। অধিবেশনের শুরুতে বর্তমান স্পিকারের স্ত্রী এবং যশোর-৬ আসনের সংসদ সদস্যের মাতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সংসদে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
দীর্ঘ ১৩ দিনের বিরতি শেষে শুরু হওয়া এই অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মূলত রাষ্ট্র পরিচালনার আইনি কাঠামো ও জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমেই সংসদের এই দ্বিতীয় পর্বের কার্যক্রম গতিশীল হচ্ছে।

আরও পড়ুন  পলাতক শেখ হাসিনা উসকানি দিয়ে পরিবেশ উত্তপ্ত করেছে