ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

ইরানের কারাগারে ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত, নিখোঁজ বহু বন্দি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 323

ছবি: সংগৃহীত

তেহরানের এভিন কারাগারে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এই তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে বন্দি, তাদের স্বজন ও কারাগারের কর্মীরাও রয়েছেন।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগার জাহাঙ্গীর এ তথ্য জানালেও হতাহতদের নাম প্রকাশ করেননি। হামলার পর থেকে অনেক বন্দির পরিবারের সঙ্গে তাদের প্রিয়জনদের কোনো যোগাযোগ হয়নি, ফলে উদ্বেগে রয়েছেন স্বজনরা।

আরও পড়ুন  ইরানের সর্বোচ্চ নেতা আর নেই, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

প্রতিবেদন অনুযায়ী, এভিন কারাগারে কয়েক হাজার বন্দি আছেন, যাদের মধ্যে বিরোধী রাজনৈতিক কর্মী, মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী ও শিক্ষার্থী রয়েছেন। এছাড়া, অনেক বিদেশি ও দ্বৈত নাগরিকও সেখানে আটক, যাদের বেশিরভাগকেই গুপ্তচরবৃত্তির অভিযোগে কারাবন্দি করা হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এ কারাগারে বন্দিদের ওপর নির্যাতন, ধর্ষণ, মানসিক নিপীড়ন এবং একাকী কারাবাসের ঘটনা নিত্যনৈমিত্তিক। অনেক সাবেক বন্দিও এই নির্যাতনের সত্যতা স্বীকার করেছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে এই হামলার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবে ২৩ জুনের হামলার দিন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন, এভিন কারাগারের পাশাপাশি ইরানের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে।

এর মধ্যে ছিল বাসিজ বাহিনীর সদর দপ্তর, যারা ইরানে সরকারবিরোধী আন্দোলন দমনে সক্রিয়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ১২ দিনের এই সংঘাতে এখন পর্যন্ত ৬০০ জনের বেশি ইরানি নিহত হয়েছেন।

এভিন কারাগারে হামলায় কারাগারের প্রধান প্রসিকিউটর আলি ঘানাতকার নিহত হয়েছেন বলে জানায় ইরানি সংবাদমাধ্যম। তিনি শান্তিতে নোবেলজয়ী নারগিস মোহাম্মদিসহ অনেক বিরোধী রাজবন্দীর মামলার প্রধান তদন্ত কর্মকর্তা ছিলেন। হামলার পর কারাগারের অভ্যন্তরীণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা বন্দিদের পরিবারে নতুন করে আতঙ্ক তৈরি করেছে।

এক বন্দির বোন আয়দা ইউনেসি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমাদের প্রিয়জন কোথায়?’ তিনি জানান, ২০২০ সাল থেকে আটক থাকা তার ভাই আলি ইউনেসির খোঁজ মিলছে না।

হামলার পর কিছু বন্দিকে তেহরানের অন্যান্য কারাগারে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইআরএনএ, তবে কতজন বা কোথায় তা স্পষ্ট নয়। স্বজনদের না জানিয়ে এই স্থানান্তরে ক্ষুব্ধ অনেক পরিবার।

হামলায় এভিনের ক্লিনিক, ইঞ্জিনিয়ারিং ভবন, সাক্ষাৎ হল ও বিচারালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের ঘরবাড়ি ও সম্পদও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীর।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের আপাতত সমাপ্তি হয়েছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস

নিউজটি শেয়ার করুন

ইরানের কারাগারে ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত, নিখোঁজ বহু বন্দি

আপডেট সময় ১০:২৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

তেহরানের এভিন কারাগারে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এই তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে বন্দি, তাদের স্বজন ও কারাগারের কর্মীরাও রয়েছেন।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগার জাহাঙ্গীর এ তথ্য জানালেও হতাহতদের নাম প্রকাশ করেননি। হামলার পর থেকে অনেক বন্দির পরিবারের সঙ্গে তাদের প্রিয়জনদের কোনো যোগাযোগ হয়নি, ফলে উদ্বেগে রয়েছেন স্বজনরা।

আরও পড়ুন  ভূরুঙ্গামারীতে নিখোঁজের ৩ দিন পর কবর স্থান থেকে মহিলার লাশ উদ্ধার