ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

সরকারি সব প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 471

ছবি সংগৃহীত

সরকারি সব প্রতিষ্ঠানের ছাদে রুফটপ সোলার প্যানেল স্থাপন করে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ বিষয়ক এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  একুশে পদক ২০২৫: ১৮ গুণীজন ও এক দলকে সম্মাননা দিলেন প্রধান উপদেষ্টা

বৈঠকে জানানো হয়, আন্তর্জাতিক পুনর্নবায়নযোগ্য জ্বালানি সংস্থা (IRENA)-র ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। ভারতে যেখানে মোট বিদ্যুৎ চাহিদার ২৪ শতাংশ, পাকিস্তানে ১৭.১৬ শতাংশ ও শ্রীলঙ্কায় ৩৯.৭ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে পূরণ হয়, সেখানে বাংলাদেশে এই হার মাত্র ৫.৬ শতাংশ।

প্রধান উপদেষ্টা বলেন, “এই খাতে আমাদের অগ্রগতি আশানুরূপ নয়। রুফটপ সোলার কর্মসূচির মাধ্যমে দ্রুত বাস্তবায়নযোগ্য উদ্যোগ গ্রহণ করতে হবে। সব সরকারি ভবন, স্কুল, কলেজ, মাদরাসা এবং হাসপাতালের ছাদে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নিতে হবে।”

তিনি আরও বলেন, “এই কার্যক্রম বেসরকারি খাতের মাধ্যমে বাস্তবায়ন করার সম্ভাবনা বিবেচনায় আনুন। ছাদ ব্যবহারের অনুমতি দেবে সরকার, আর বেসরকারি উদ্যোক্তারাই ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে।”

প্রধান উপদেষ্টা জানান, ইতোমধ্যে যেসব প্রতিষ্ঠান সোলার প্যানেল স্থাপন করেছে, তাদের অভিজ্ঞতা বিশ্লেষণ করে সমস্যা চিহ্নিত করতে হবে এবং সে অনুযায়ী সমাধান নিতে হবে।

সরকারি নীতিমালা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে ৫ হাজার ২৩৮ মেগাওয়াট ক্ষমতার ৫৫টি স্থলভিত্তিক সৌর বিদ্যুৎ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে, যা ২০২৮ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে।

এদিকে, প্রস্তাবিত রুফটপ সোলার ব্যবস্থায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিদ্যুৎ বিলমুক্ত সুবিধা পাবে এবং ছাদ ব্যবহার বাবদ ভাড়াও গ্রহণ করতে পারবে বলে বৈঠকে জানানো হয়।

এছাড়া বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

সরকারি সব প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৬:৩৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

সরকারি সব প্রতিষ্ঠানের ছাদে রুফটপ সোলার প্যানেল স্থাপন করে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ বিষয়ক এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  নির্বাচন হবে আগামী বছরের শুরুতে : মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে প্রধান উপদেষ্টা