ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

রাজনৈতিক অনিশ্চয়তা না থাকায় ঋণপ্রাপ্তিতে ছাড় দিচ্ছে দাতা সংস্থাগুলো: অর্থ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 480

ছবি সংগৃহীত

দেশে বর্তমানে রাজনৈতিক অনিশ্চয়তা না থাকায় আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো ঋণ দেওয়ার ক্ষেত্রে শর্তে শিথিলতা দেখাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (২৫ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  দীর্ঘমেয়াদি নয় মৌলিক সংস্কার বাস্তবায়নেই বেশি জোর দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা

তিনি বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকটাই রাজনৈতিক পরিবেশের ওপর নির্ভরশীল। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল এবং আগামী নির্বাচন নিয়ে স্পষ্ট ঘোষণা থাকায় দাতা সংস্থাগুলো আস্থা ফিরে পেয়েছে। ফলে তারা ঋণ প্রদান ও শর্তে কিছু ছাড় দিচ্ছে।”

হরমুজ প্রণালীর সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন জানান, “এই সংকটের কারণে গম বা জ্বালানি আমদানিতে বাংলাদেশে বড় ধরনের প্রভাব পড়বে না। তবে সার আমদানির ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়তে পারে।”

এ সময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এ চলমান আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, “এনবিআরের ভেতরে আগে সুশাসন ও জবাবদিহিতার ঘাটতি ছিল। আগের সরকারগুলোর সময়ে কিছু প্রভাবশালী ব্যবসায়ী বিশেষ সুবিধা পেতেন। এখন যখন স্বচ্ছতা ও ন্যায্যতার চেষ্টা চলছে, তখন স্বার্থসংশ্লিষ্ট কিছু বিষয় সামনে আসছে। এ কারণেই ক্যারিয়ার সংশ্লিষ্ট উদ্বেগ থেকে আন্দোলন হচ্ছে।”

তিনি আরও জানান, আন্দোলনকারীদের সঙ্গে আগামী বৃহস্পতিবার (২৬ জুন) একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সবদিক নিয়ে খোলামেলা আলোচনা হবে। “আমরা এনবিআর কর্মকর্তাদের আশ্বস্ত করেছি, তাদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে না। বরং স্ট্যাটাস ও মর্যাদা বাড়বে। কিন্তু দুঃখজনকভাবে কেউ তাদের ভুল তথ্য দিয়ে নেতিবাচকভাবে প্রভাবিত করছে,” বলেন ড. সালেহউদ্দিন।

উপদেষ্টা আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে চলমান সংকটের সুরাহা হবে এবং এনবিআর আরও কার্যকর ও স্বচ্ছ প্রতিষ্ঠানে পরিণত হবে।

নিউজটি শেয়ার করুন

রাজনৈতিক অনিশ্চয়তা না থাকায় ঋণপ্রাপ্তিতে ছাড় দিচ্ছে দাতা সংস্থাগুলো: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০৫:৫৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫