ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম :
চিকিৎসা সরঞ্জাম যাচ্ছে ভাঙারির দোকানে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের অনুরোধে গাড়িবহর থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী যশোরে ঘুমের মধ্যে সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু ভারতের বিয়েতে খাসির বদলে মুরগির মাংস, সংঘর্ষে আহত অন্তত ১২ রাজধানীর ধোলাইখালে সড়কে ধস, যান চলাচলে বিঘ্ন টঙ্গীতে মাদকবিরোধী অভিযান: পুলিশের গাড়িতে হামলার চেষ্টা, আটক ২০ নওগাঁয় দম্পতির রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত পাবে কি না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষকে নিয়েই দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আন্তর্জাতিক বাজারে ফের বাড়ছে তেলের দাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 22

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে এর সরাসরি প্রভাব পড়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে সোমবার (১৩ জুলাই) জ্বালানি তেলের এই ঊর্ধ্বমুখী প্রবণতার তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, সোমবার লেনদেনের শুরুতেই বিশ্ববাজারের অন্যতম প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৫০ ডলারে পৌঁছায়। এর আগে বিশ্ববাজারে এই তেলের দাম ৭০ দশমিক ১৪ ডলার পর্যন্ত নেমে গিয়েছিল। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৮৩ ডলারে গিয়ে ঠেকেছে।

আরও পড়ুন  ৯৫টি রুশ জাহাজে নিষেধাজ্ঞা সহ তেলে সীমারোপ করলো অস্ট্রেলিয়া

জ্বালানি বিশেষজ্ঞ এবং জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ভিজিটিং ফেলো ওমিদ শোকরি আল জাজিরাকে জানান, বর্তমান সংঘাতময় পরিস্থিতি যদি অব্যাহত থাকে তবে ব্রেন্ট ক্রুডের দাম খুব দ্রুতই ব্যারেলপ্রতি ৮০ ডলারের গণ্ডি পার হতে পারে। তিনি ব্যাখ্যা করেন, মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক ঝুঁকি আকস্মিক বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক তেল ব্যবসায়ীরা এখন বাজারে অতিরিক্ত ঝুঁকির হিসাব যোগ করছেন, যা দামকে ওপরের দিকে ঠেলে দিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হবে যদি এই সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হয় অথবা উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদন ও রপ্তানি অবকাঠামোগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হয়।

ওমিদ শোকরির বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে দুর্বল সমঝোতার ভিত্তিতে যুদ্ধবিরতি চলছে, তা যতদিন পর্যন্ত অনিশ্চিত অবস্থায় থাকবে, ততদিন তেলের বাজারদর তুলনামূলকভাবে উচ্চ পর্যায়েই থাকবে। পরিস্থিতি সাময়িকভাবে কিছুটা শান্ত মনে হলেও বাজারে দামের এই ওঠানামা অব্যাহত থাকতে পারে এবং তেলের দাম কতদিন চড়া থাকবে, তা মূলত নির্ভর করবে বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থা কতটা ব্যাহত হচ্ছে তার ওপর।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক বাজারে ফের বাড়ছে তেলের দাম

আপডেট সময় ১২:০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে এর সরাসরি প্রভাব পড়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে সোমবার (১৩ জুলাই) জ্বালানি তেলের এই ঊর্ধ্বমুখী প্রবণতার তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, সোমবার লেনদেনের শুরুতেই বিশ্ববাজারের অন্যতম প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৫০ ডলারে পৌঁছায়। এর আগে বিশ্ববাজারে এই তেলের দাম ৭০ দশমিক ১৪ ডলার পর্যন্ত নেমে গিয়েছিল। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৮৩ ডলারে গিয়ে ঠেকেছে।

আরও পড়ুন  জ্বালানি সরবরাহ নিশ্চিতে জরুরি সিদ্ধান্ত: ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার