ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বাজেট মডেল পরিবর্তনের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী আমির খসরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 116

ছবি: সংগৃহীত

প্রচলিত বাজেট প্রণয়নের কাঠামো বা মডেলে পরিবর্তন আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যেই পুরনো বাজেট ফরমেট থেকে বের হয়ে নতুন ধরনের মডেলভিত্তিক অরিয়েন্টেশনের দিকে অগ্রসর হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ অর্থনীতি সমিতির ‘ডিবেট এন্ড বাজেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারটি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

আরও পড়ুন  সংসদে কণ্ঠভোটে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাশ

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিকে তিনি “ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি” ধারণার আলোকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তার ভাষায়, দেশের অর্থনীতি দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতানির্ভর কাঠামোর মধ্যে সীমাবদ্ধ ছিল এবং সেই অবস্থা থেকে বের হয়ে সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

তিনি আরও বলেন, অর্থনৈতিক সুবিধার বাইরে থাকা জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে কামার-কুমার, কুটির শিল্পে যুক্ত মানুষ, সাংস্কৃতিক ক্ষেত্র ও খেলাধুলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সেমিনারে তিনি দেশের অর্থনৈতিক অংশগ্রহণমূলক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

বাজেট মডেল পরিবর্তনের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী আমির খসরু

আপডেট সময় ০৫:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

প্রচলিত বাজেট প্রণয়নের কাঠামো বা মডেলে পরিবর্তন আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যেই পুরনো বাজেট ফরমেট থেকে বের হয়ে নতুন ধরনের মডেলভিত্তিক অরিয়েন্টেশনের দিকে অগ্রসর হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ অর্থনীতি সমিতির ‘ডিবেট এন্ড বাজেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারটি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

আরও পড়ুন  হার্জি হালেভি তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন - তারা মিশনে ব্যর্থ