ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

রাষ্ট্রীয় শিল্পে বেসরকারি বিনিয়োগের আহ্বান বিডা চেয়ারম্যানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 10

ছবি: সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পুনরায় উৎপাদনমুখী ও লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেছেন, বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনায় বেসরকারি খাত বেশি দক্ষ। তাই সরকারের ভূমিকা হওয়া উচিত বিনিয়োগকে উৎসাহিত ও সহায়তা করা, ব্যবসার সঙ্গে প্রতিযোগিতা করা নয়।

রোববার (৫ জুলাই) নিজের লিংকডইন পোস্টে এসব মন্তব্য করেন আশিক চৌধুরী।

তিনি জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানকে বেসরকারি বিনিয়োগের মাধ্যমে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিনিয়োগকারীরা প্রস্তুত অবকাঠামো বা ‘প্লাগ অ্যান্ড প্লে’ সুবিধা ব্যবহার করে দ্রুত ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন। একই সঙ্গে সরকারের আর্থিক চাপ কমবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আরও পড়ুন  এক প্ল্যাটফর্মেই মিলবে বিনিয়োগ সংক্রান্ত সেবা: বাণিজ্যমন্ত্রী

বিডা চেয়ারম্যান জানান, ইতোমধ্যে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার অধীন ৪৪টি বিনিয়োগযোগ্য প্রকল্প চিহ্নিত করা হয়েছে। এসব প্রকল্প ইস্পাত, বস্ত্র, রাসায়নিক, চিনি, খাদ্য ও পাট খাতের সঙ্গে সংশ্লিষ্ট। প্রকল্পগুলোর আওতায় ১০ হাজার একরের বেশি জমি রয়েছে।

তিনি বলেন, চিহ্নিত শিল্পসম্পদগুলো দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে অবস্থিত। অধিকাংশ স্থানে বিদ্যুৎ, গ্যাস ও সড়ক যোগাযোগসহ প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে। পাশাপাশি দক্ষ জনবল এবং শিল্পভিত্তিক কমিউনিটি থাকায় নতুন বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

আশিক চৌধুরী আরও জানান, দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে এসব শিল্পসম্পদ পুনরায় উৎপাদনমুখী ব্যবহারের বিষয়ে আলোচনা চলছে। কিছু শিল্পপ্রতিষ্ঠান আগের খাতেই পুনরায় চালু করা হতে পারে, আবার কিছু সম্পদ নতুন শিল্প স্থাপনে ব্যবহার করা হতে পারে। এতে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি রপ্তানি সক্ষমতা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছ নীতিমালা, দ্রুত অনুমোদন এবং সমন্বিত সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে বিডা চেয়ারম্যান বলেন, আগ্রহীরা নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে বিনিয়োগযোগ্য সম্পদের বিস্তারিত তথ্য ও তালিকা দেখতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রীয় শিল্পে বেসরকারি বিনিয়োগের আহ্বান বিডা চেয়ারম্যানের

আপডেট সময় ০৭:১৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পুনরায় উৎপাদনমুখী ও লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেছেন, বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনায় বেসরকারি খাত বেশি দক্ষ। তাই সরকারের ভূমিকা হওয়া উচিত বিনিয়োগকে উৎসাহিত ও সহায়তা করা, ব্যবসার সঙ্গে প্রতিযোগিতা করা নয়।

রোববার (৫ জুলাই) নিজের লিংকডইন পোস্টে এসব মন্তব্য করেন আশিক চৌধুরী।

তিনি জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানকে বেসরকারি বিনিয়োগের মাধ্যমে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিনিয়োগকারীরা প্রস্তুত অবকাঠামো বা ‘প্লাগ অ্যান্ড প্লে’ সুবিধা ব্যবহার করে দ্রুত ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন। একই সঙ্গে সরকারের আর্থিক চাপ কমবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আরও পড়ুন  সৌদির কাছে চাইবে ১ ট্রিলিয়ন ডলার, কমাতে বলবে তেলের দামও!