ঢাকা ১১:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম :
রাজধানীর হাজারীবাগে বাসায় গ্যাস বিস্ফোরণে নারী নিহত, আহত ২ টেকনাফে গ্রেনেড ও গুলি উদ্ধার, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী ৪ হাজার ডলারে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুল ডিসেম্বরকে ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি বাজার চাহিদা বুঝে বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর দল করবেন বিএনপি, কথা বলবেন আ.লীগের মতো—তা হবে না: জহির উদ্দিন স্বপন বাংলাদেশে বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের চেষ্টায় তামিম শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়: ডেপুটি স্পিকার পৃথিবীর চারপাশে ঘুরছে ২ মিটারের ‘খুদে চাঁদ’ দল হিসেবে আওয়ামী লীগের বিচারে দেশজুড়ে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম

এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ, সিলেট টেস্টে ড্রয়ের সম্ভাবনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 193

ছবি: সংগৃহীত

সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ৩ উইকেটে ৩৪৫ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ইতিমধ্যে তাদের লিড দাঁড়িয়েছে ৩১৫ রানে। চার দিনের খেলা শেষে মনে হচ্ছে, অঘটন না ঘটলে টেস্টটি ড্র হবে।

তবে বাংলাদেশকে জিততে হলে রেকর্ড গড়তে হবে। টেস্টে এ পর্যন্ত সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই এ জয় এসেছিল।

৩১৫ রানের লিড নিয়েও ইনিংস ঘোষণা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছে ক্যারিবীয়রা, আর এর কারণও রয়েছে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের জবাবে ১৮৪ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তখন মনে হয়েছিল, ২০০ রানের আগেই হয়তো অলআউট হয়ে যাবে দলটি।

আরও পড়ুন  দীর্ঘ ৬ বছর পর পাকিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ: ক্রিকেটে নতুন অধ্যায়

কিন্তু সেই অবস্থা থেকে দলকে ৩৮৬ রানে নিয়ে যান তাওহীদ হৃদয়। লেজের ব্যাটারদের নিয়ে তিনি অবিশ্বাস্য লড়াই করেন। তাঁর ২৪২ রানের ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ৩০ রানের লিড পায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ ৩১৫ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে দিলে শেষ দিনে বাংলাদেশ যদি তিন সেশনে ন্যূনতম ৯০ ওভার ব্যাটিং করতে পারে এবং ব্যাটাররা দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেন, তাহলে এক দিনে ৯০ ওভারে তিনশ থেকে সাড়ে তিনশ রান করা মোটেও কষ্টের নয়।

সম্ভবত শেষ দিনের প্রথম সেশনে দ্রুত কিছু রান তুলে বড় লিড নিয়ে ইনিংস ঘোষণা করবে ওয়েস্ট ইন্ডিজ। তখন বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ড্রয়ের চিন্তা মাথায় রেখে উইকেট কামড়ে থাকতে চাইবে। এর ব্যতিক্রম হলে ঢাকা টেস্টের মতো সিলেটেও হেরে সিরিজ হাতছাড়া করতে হবে বাংলাদেশকে।

নিউজটি শেয়ার করুন

এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ, সিলেট টেস্টে ড্রয়ের সম্ভাবনা

আপডেট সময় ০৫:৫৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ৩ উইকেটে ৩৪৫ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ইতিমধ্যে তাদের লিড দাঁড়িয়েছে ৩১৫ রানে। চার দিনের খেলা শেষে মনে হচ্ছে, অঘটন না ঘটলে টেস্টটি ড্র হবে।

তবে বাংলাদেশকে জিততে হলে রেকর্ড গড়তে হবে। টেস্টে এ পর্যন্ত সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই এ জয় এসেছিল।

৩১৫ রানের লিড নিয়েও ইনিংস ঘোষণা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছে ক্যারিবীয়রা, আর এর কারণও রয়েছে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের জবাবে ১৮৪ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তখন মনে হয়েছিল, ২০০ রানের আগেই হয়তো অলআউট হয়ে যাবে দলটি।

আরও পড়ুন  আলোকস্বল্পতায় শেষ তৃতীয় দিনের খেলা, বাংলাদেশের লিড ১০৬