ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম :
দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান রাজধানীর হাজারীবাগে বাসায় গ্যাস বিস্ফোরণে নারী নিহত, আহত ২ টেকনাফে গ্রেনেড ও গুলি উদ্ধার, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী ৪ হাজার ডলারে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুল ডিসেম্বরকে ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি বাজার চাহিদা বুঝে বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর দল করবেন বিএনপি, কথা বলবেন আ.লীগের মতো—তা হবে না: জহির উদ্দিন স্বপন বাংলাদেশে বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের চেষ্টায় তামিম শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়: ডেপুটি স্পিকার

সেঞ্চুরিয়ন টেস্ট থেকে মুশফিকের বিদায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 38

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। বাঁ কুঁচকির চোটে পড়ায় সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই মুশফিক। এর সঙ্গে যুক্ত হয়েছে একের পর এক চোট। এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেও খেলতে পারেননি তিনি। এবার দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট চলাকালে বাঁ কুঁচকিতে তীব্র ব্যথা অনুভব করেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

ম্যাচ শেষে মুশফিকের এমআরআই স্ক্যান করানো হয়। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, এমআরআই রিপোর্টে তাঁর শ্রোণিচক্রের হাড়ের আশপাশে প্রদাহ ও অস্বস্তির বিষয়টি ধরা পড়েছে।

আরও পড়ুন  মুশফিকের ২৯তম ফিফটি; রানের পাহাড়ে বাংলাদেশ!

চোটের অবস্থা বিবেচনায় মুশফিককে আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং নির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ফিজিও বায়েজিদ বলেন, ‘চোটের অবস্থা যেন আরও খারাপ না হয়, সে জন্য তাঁকে দ্রুত বিশ্রামে থাকতে হবে এবং নির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এ কারণে দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়া যাবে না।’

আগামী সোমবার (২৩ নভেম্বর) শুরু হবে সেঞ্চুরিয়ন টেস্ট। এর আগেই চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ।

ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। এখন কেবল টেস্ট ক্রিকেটেই খেলেন তিনি। দ্বিতীয় টেস্টে খেলতে না পারায় এবার দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন এই অভিজ্ঞ ব্যাটার।

নিউজটি শেয়ার করুন

সেঞ্চুরিয়ন টেস্ট থেকে মুশফিকের বিদায়

আপডেট সময় ০৭:০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬