ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম :

দল হিসেবে আওয়ামী লীগের বিচারে দেশজুড়ে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 41

ছবি: সংগৃহীত

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যক্রম চলমান রয়েছে। দেশব্যাপী তদন্ত পরিচালিত হওয়ায় এটি শেষ হতে আরও কিছু সময় লাগতে পারে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

রোববার (২২ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রসিকিউটর তামিম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দেশজুড়ে তদন্ত চলছে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের মামলা আগে হয়নি। এ কারণে তদন্ত শেষ করতে কিছুটা সময় প্রয়োজন হবে।

আরও পড়ুন  পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

সারা দেশে চলমান সহিংসতা এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়ার তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কাজ করছে। দেশব্যাপী তদন্ত পরিচালনা করায় এর জন্য নির্দিষ্ট সময়সীমা এখনই বলা যাচ্ছে না।

গাজী এমএইচ তামিম বলেন, ইতিমধ্যে ট্রাইব্যুনালের একটি রায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। ওই মামলায় দলটি সন্ত্রাসী সংগঠন কি না, সে বিষয়েও অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল।

তার ভাষ্য, ওই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ওই রায়ের ভিত্তিতে দলটির বিরুদ্ধে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে কি না, তা জানতে চাইলে তিনি বলেন, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

প্রসিকিউটর আরও বলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মামলায় দলটির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন হিসেবে একটি অভিযোগ গঠন করা হয়েছিল। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই মামলায় আসামিদের সাজা হয়েছে।

আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্ত শেষ হতে কত সময় লাগবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলেও জানান গাজী এমএইচ তামিম।

নিউজটি শেয়ার করুন

দল হিসেবে আওয়ামী লীগের বিচারে দেশজুড়ে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম

আপডেট সময় ০৫:৩৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬