ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হাসপাতাল বন্ধ না করে দোষীদের শাস্তি চাইলেন আদ্-দ্বীনে নিহতের বাবা শিশু সুরক্ষায় টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের স্লোভাকিয়া—মধ্য ইউরোপের পাহাড়, ইতিহাস ও আধুনিক অগ্রগতির দেশ মালয়েশিয়া পাচারের সময় টেকনাফে উদ্ধার ৫০ আটক ৯ ‘পাচারকারী’ সাভারে তিন পোশাক কারখানায় ছাঁটাই, কর্মহীন প্রায় ১৯’শ শ্রমিক উত্তরখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৩ সদস্য আইসিইউতে চারদিকে মেঘ, তবুও কমছে না গরম; অস্বস্তিতে ঢাকাবাসী রোববার থেকে বাড়ছে মেট্রোরেলের চলাচলের সময় জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন ১৫ বছর বয়সেই ভারত দলে সূর্যবংশী, টি-টোয়েন্টির নতুন অধিনায়ক আইয়ার

চাঁদে নাম পাঠানোর সুযোগ দিচ্ছে নাসা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 759

ছবি সংগৃহীত

চাঁদে নিজের নাম পাঠানোর সুযোগ দিচ্ছে নাসা, এবং এর জন্য কোনো অর্থ খরচ করতে হবে না। নাসার পরবর্তী চন্দ্রাভিযান, আর্টেমিস-২-তে আপনার নাম পাঠানো সম্ভব। যদিও সশরীরে চাঁদে যাওয়া সম্ভব নয়, তবে আপনার নাম ডিজিটাল আকারে একটি চিপে সংরক্ষণ করে মহাকাশযানে করে চাঁদের নিকটে পাঠানো হবে। প্রায় ৫০ বছরেরও বেশি সময় পর নাসা চাঁদে প্রথম মানববাহী অভিযান পরিচালনা করতে যাচ্ছে।

এই অভিযানে বিশ্ববাসীকে প্রতীকী অংশগ্রহণের সুযোগ দিতে এ উদ্যোগ নিয়েছে নাসা। তাদের তথ্যমতে, ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যে ‘ওরিয়ন’ মহাকাশযান চাঁদে পাঠানো হবে। এই অভিযানে চারজন নভোচারীর সঙ্গে লাখ লাখ মানুষের নাম সংবলিত একটি মেমোরি কার্ড চাঁদে পাঠানো হবে। যানটি চন্দ্রপৃষ্ঠের ওপর দিয়ে প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবে। এটি আর্টেমিস-৩ মিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে নভোচারীদের চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের যেকোনো দেশের এবং যেকোনো বয়সের মানুষ নাসার চন্দ্রাভিযানের অংশ হতে পারবেন।

আরও পড়ুন  অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চন্দ্রাভিযানের নতুন অধ্যায়

আর্টেমিস-২ মিশনে নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া খুবই সহজ। প্রথমে নাসার ওয়েবসাইটে প্রবেশ করে নাম, ই-মেইল ঠিকানা এবং পছন্দের ভাষায় (ইংরেজি বা স্প্যানিশ) তথ্য লিখতে হবে। ফরম জমা দেওয়ার পর একটি স্বতন্ত্র ডিজিটাল বোর্ডিং পাস পাওয়া যাবে, যা ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। নিবন্ধিত নামটি একটি মেমোরি কার্ডে সংরক্ষণ করা হবে, যা নভোচারীরা চাঁদে নিয়ে যাবেন। নাম নিবন্ধনের জন্য সময়সীমা ২০২৬ সালের ২১ জানুয়ারি পর্যন্ত।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

চাঁদে নাম পাঠানোর সুযোগ দিচ্ছে নাসা

আপডেট সময় ১১:২৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

চাঁদে নিজের নাম পাঠানোর সুযোগ দিচ্ছে নাসা, এবং এর জন্য কোনো অর্থ খরচ করতে হবে না। নাসার পরবর্তী চন্দ্রাভিযান, আর্টেমিস-২-তে আপনার নাম পাঠানো সম্ভব। যদিও সশরীরে চাঁদে যাওয়া সম্ভব নয়, তবে আপনার নাম ডিজিটাল আকারে একটি চিপে সংরক্ষণ করে মহাকাশযানে করে চাঁদের নিকটে পাঠানো হবে। প্রায় ৫০ বছরেরও বেশি সময় পর নাসা চাঁদে প্রথম মানববাহী অভিযান পরিচালনা করতে যাচ্ছে।

এই অভিযানে বিশ্ববাসীকে প্রতীকী অংশগ্রহণের সুযোগ দিতে এ উদ্যোগ নিয়েছে নাসা। তাদের তথ্যমতে, ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যে ‘ওরিয়ন’ মহাকাশযান চাঁদে পাঠানো হবে। এই অভিযানে চারজন নভোচারীর সঙ্গে লাখ লাখ মানুষের নাম সংবলিত একটি মেমোরি কার্ড চাঁদে পাঠানো হবে। যানটি চন্দ্রপৃষ্ঠের ওপর দিয়ে প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবে। এটি আর্টেমিস-৩ মিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে নভোচারীদের চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের যেকোনো দেশের এবং যেকোনো বয়সের মানুষ নাসার চন্দ্রাভিযানের অংশ হতে পারবেন।

আরও পড়ুন  চাঁদ দেখা যায়নি সৌদি আরবে,ঈদ শুক্রবার