ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 22

ছবি সংগৃহীত

জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল কোম্পানি ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এ বৈঠকে দেশের তৈরি পোশাক খাতে নতুন বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং পরিবেশবান্ধব ও টেকসই পোশাক উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

বৈঠকে বাংলাদেশে ইউনিক্লোর দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পৃক্ততা ও আস্থার প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের তৈরি পোশাক খাতে বিনিয়োগের নতুন সুযোগ কাজে লাগাতে প্রতিষ্ঠানটির প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন  আসুন, সবাই মিলে মর্যাদার বাংলাদেশ গড়ি: তারেক রহমান

বিশেষ করে ম্যান-মেড ফাইবার বা কৃত্রিম তন্তু, টেকনিক্যাল টেক্সটাইল এবং পরিবেশবান্ধব ও টেকসই পোশাক উৎপাদন খাতে বিনিয়োগের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে প্রযুক্তি হস্তান্তর, দক্ষ জনশক্তি গড়ে তোলা, পণ্যের উদ্ভাবন এবং আধুনিক উৎপাদনব্যবস্থা জোরদারের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এসব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক খাতের সক্ষমতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে কথা বলেন দুই পক্ষের প্রতিনিধিরা।

বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে জমি বরাদ্দ, বিনিয়োগ অনুমোদন এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে সরকার সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়টিও গুরুত্ব পায়। বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়বে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

সাক্ষাৎকালে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকে উপস্থিত ছিলেন।

জাপানি প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা ইয়োশিহিরো কুনিই।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

আপডেট সময় ১১:৫৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল কোম্পানি ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এ বৈঠকে দেশের তৈরি পোশাক খাতে নতুন বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং পরিবেশবান্ধব ও টেকসই পোশাক উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

বৈঠকে বাংলাদেশে ইউনিক্লোর দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পৃক্ততা ও আস্থার প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের তৈরি পোশাক খাতে বিনিয়োগের নতুন সুযোগ কাজে লাগাতে প্রতিষ্ঠানটির প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে নামছে মোবাইল টিম