মুসলিম ভোট ছাড়া সরকার গঠন অনিশ্চিত ইসরায়েলে
- আপডেট সময় ০১:১৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 16
ইসরায়েলের নির্বাচনে ফিলিস্তিনি মুসলিম নাগরিকদের ভোটদানের হার উল্লেখযোগ্যভাবে বাড়ার প্রেক্ষাপটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী জোট। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রকাশিত নির্বাচনী সমীক্ষায় এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।
সমীক্ষা অনুযায়ী, ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের বিপরীতে নেতানিয়াহুর জোট ৫০টি আসন পেতে পারে। অন্যদিকে বিরোধী জোটের আসনসংখ্যা দাঁড়াতে পারে ৫৩টিতে।
ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী প্রধান দুটি রাজনৈতিক দল জয়েন্ট লিস্ট ও রাম যৌথভাবে ১৭টি আসন পেতে পারে বলে সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছে।
এ পূর্বাভাস বাস্তবায়িত হলে ইসরায়েলের পার্লামেন্টে আরব আইনপ্রণেতাদের আসনসংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী, কোনো জোট এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সরকার গঠনের সমীকরণে আরব দলগুলোর আসন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে প্রকাশিত সমীক্ষার ফলাফল চূড়ান্ত নির্বাচনী ফল নয়।























