ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আবারও কমল স্বর্ণের দাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 53

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত এ দাম রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে, যা সোমবার (২৬ অক্টোবর) পর্যন্ত বহাল রয়েছে।

স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ বা তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয় করেছে বাজুস। নির্ধারিত দামে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

আরও পড়ুন  ০৬ অক্টোবর ২০২৬; আজকের স্বর্ণের দাম

এর আগে গত ২৩ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

তখন ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

আগের নির্ধারিত দামও সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল। এর আগে আরও দুই দফায় স্বর্ণের দাম কমানো হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আবারও কমল স্বর্ণের দাম

আপডেট সময় ১০:১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত এ দাম রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে, যা সোমবার (২৬ অক্টোবর) পর্যন্ত বহাল রয়েছে।

স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ বা তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয় করেছে বাজুস। নির্ধারিত দামে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

আরও পড়ুন  ১৯ এপ্রিল ২০২৬ : আবারও বাড়ল স্বর্ণের দাম