ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মিরপুর-১ গোলচত্বরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

ডিএনসিসির প্রশাসক জানান, মিরপুর-১ নম্বর সেকশনে হকারদের দখলে থাকা সড়ক ও ফুটপাতের কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছিলেন মিরপুর, শাহ আলী, দারুস সালামসহ আশপাশের এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা ও মার্কেট কমিটির নেতাদের ধারাবাহিক অভিযোগের পরিপ্রেক্ষিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, নগরবাসীর চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত দখলমুক্ত করে সেগুলো মানুষের ব্যবহারের উপযোগী করে ফিরিয়ে দেওয়া তাঁর নৈতিক দায়িত্ব। এ লক্ষ্যেই সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন  ভোক্তা অধিকারের অভিযানে বাঁধা: পুলিশ মামলা না নেওয়ায় মিলনের বিস্ময়

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, উচ্ছেদ অভিযানে স্থানীয় বাসিন্দা, মার্কেট কমিটির কর্মকর্তা ও দোকানিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এ সময় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্যে ডিএনসিসি প্রশাসক বলেন, পালিয়ে যাওয়া পরাজিত ফ্যাসিবাদী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে চাইছে। তবে জনগণের ভোটে নির্বাচিত সরকার কোনো ষড়যন্ত্রের কাছে পরাজিত হবে না। এ ধরনের ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

শফিকুল ইসলাম খান বলেন, ডিএনসিসির এ কার্যক্রমের লক্ষ্য ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ে তোলা এবং ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ভিশন বাস্তবায়ন করা।

রাজধানীর অন্যান্য যেসব এলাকায় সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে রাখা হয়েছে, সেসব স্থানেও পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান ডিএনসিসির প্রশাসক। এসব কার্যক্রম বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

মিরপুর-১ গোলচত্বরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

আপডেট সময় ০৩:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রাজধানীর মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

ডিএনসিসির প্রশাসক জানান, মিরপুর-১ নম্বর সেকশনে হকারদের দখলে থাকা সড়ক ও ফুটপাতের কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছিলেন মিরপুর, শাহ আলী, দারুস সালামসহ আশপাশের এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা ও মার্কেট কমিটির নেতাদের ধারাবাহিক অভিযোগের পরিপ্রেক্ষিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, নগরবাসীর চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত দখলমুক্ত করে সেগুলো মানুষের ব্যবহারের উপযোগী করে ফিরিয়ে দেওয়া তাঁর নৈতিক দায়িত্ব। এ লক্ষ্যেই সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন  ফরিদপুরে মাদক ও জুয়ার আসরে অভিযান, আহত ৩ ডিবি পুলিশ 