ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে মাইক্রোসফট ৩৬৫ হ্যাকের চেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 296

ছবি সংগৃহীত

হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের মতো নিরাপদ মেসেজিং অ্যাপ ব্যবহার করে মাইক্রোসফট ৩৬৫ অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা চালাচ্ছে একটি সংগঠিত হ্যাকার চক্র। সাইবার নিরাপত্তাবিষয়ক ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটার জানিয়েছে, এই তৎপরতার সঙ্গে রাশিয়াভিত্তিক হ্যাকারদের সংশ্লিষ্টতা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তার ছদ্মবেশে হ্যাকাররা তাদের লক্ষ্যবস্তুদের সঙ্গে যোগাযোগ করছে। কখনো কখনো তারা ইউক্রেন সরকারের একটি হ্যাকড ই–মেইল ঠিকানা ব্যবহার করছে। প্রতারণামূলক বার্তাগুলোয় ইউক্রেন সম্পর্কিত একটি বৈঠকে অংশ নেওয়ার কথা বলে নির্দিষ্ট একটি লিংকে প্রবেশ করতে বলা হয়। সেই লিংকে ক্লিক করলে মাইক্রোসফট অ্যাকাউন্টে প্রবেশের জন্য ব্যবহারকারীদের অথরাইজেশন কোড বা একবার ব্যবহারযোগ্য লগইন তথ্য দিতে বলা হয়।

আরও পড়ুন  এআই দিয়ে ভুয়া তথ্যে প্রকাশে ফিলিপাইনে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ভোলেক্সিটি জানিয়েছে, তারা গত মার্চ থেকে এই হ্যাকিং প্রচেষ্টা পর্যবেক্ষণ করছে। প্রতিষ্ঠানটির মতে, মানবাধিকার সংস্থা ও ইউক্রেনের সঙ্গে সম্পৃক্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরাই মূলত হ্যাকারদের লক্ষ্যবস্তু।

ভোলেক্সিটির বিশ্লেষণে দেখা গেছে, হ্যাকারদের পাঠানো বার্তাগুলোর ধরন প্রায় এক। ইউক্রেনভিত্তিক আলোচনার কথা বলে একটি নির্দিষ্ট ফিশিং সাইটের লিংক পাঠানো হয়, যার মাধ্যমে মাইক্রোসফট ৩৬৫ অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা হয়।

প্রতিষ্ঠানটি তাদের ব্লগে এসব বার্তার স্ক্রিনশটসহ বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করেছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, হোয়াটসঅ্যাপ, সিগন্যাল বা ই–মেইলে আসা অপরিচিত বার্তা যাচাই না করে কোনো লিংকে ক্লিক করা বিপজ্জনক হতে পারে। তাঁদের মতে, হ্যাকারদের কৌশল দিন দিন আরও নিখুঁত ও বিশ্বাসযোগ্য হয়ে উঠছে, ফলে ঝুঁকিও বাড়ছে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, সন্দেহজনক বার্তা পেলে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইটি বিভাগ অথবা নিরাপত্তা টিমকে জানানো উচিত। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে ‘টু–ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু রাখার আহ্বান জানিয়েছেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে মাইক্রোসফট ৩৬৫ হ্যাকের চেষ্টা

আপডেট সময় ০৬:৩৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫