এমপিদের নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় ০৭:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 28
দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির সভাপতি তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। সংসদীয় বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান।
বৈঠকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ২৫ ডিসেম্বর দলের চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণ দিবস উপলক্ষে কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হয়।
পাশাপাশি নিজ নিজ এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারক, নেতাকর্মীদের পাশে থাকা এবং সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।





















