ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 37

ছবি সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে গাজীপুরায় হোপলোন গার্মেন্টসের সামনে এই সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

পুলিশ জানায়, প্রথমে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা ও বড়বাড়ি এলাকায় সড়ক অবরোধ করে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এরপর শ্রমিকরা টঙ্গীর গাজীপুরা এলাকায় হোপলোন গার্মেন্টসের সামনে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পাল্টা কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। সংঘর্ষ চলাকালে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন  আর্জেন্টিনা–মিশর ম্যাচ ঘিরে কুমিল্লায় সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) বেলায়েত হোসেন বলেন, পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শ্রমিকদের আন্দোলনের ভেতরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকে পড়েছে বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনার পর নিরাপত্তার স্বার্থে হোপলোন গার্মেন্টস, স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড, মাসকো কটন ও টিজে সোয়েটারসহ গাজীপুরা এলাকার আশপাশের অন্তত ১৫টি কারখানা ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, শ্রমিকরা পুলিশের ওপর আক্রমণ করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে টঙ্গীর পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আপডেট সময় ০৩:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬