ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলের বাসাইলে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 27

ছবি সংগৃহীত

টাঙ্গাইলের বাসাইলে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় রাতের আঁধারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন দ্রুত নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাসাইল পৌরসভার স’মিল এলাকায় অবস্থিত শাখাটিতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  টাঙ্গাইলের শালবন পুনরুদ্ধারে মার্চ থেকে শুরু কার্যক্রম করবে সরকার 

বাসাইল গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক বাবুল মিয়া জানান, ওই সময় দুর্বৃত্তরা শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। ব্যাংকের নৈশপ্রহরী সঙ্গে সঙ্গে তাঁকে খবর দিলে তিনিসহ অন্যরা বালু ও পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হন। পরে ঘটনাস্থলে পুলিশ আসে। আগুনে কলাপসিবল গেট ও ভবনের দরজা পুড়ে গেছে।

বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, রাত সাড়ে ৩টার দিকে গ্রামীণ ব্যাংকের গেটের সামনে দুর্বৃত্তরা আগুন দেয়। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি। ঘটনার তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলের বাসাইলে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

আপডেট সময় ০৫:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলের বাসাইলে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় রাতের আঁধারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন দ্রুত নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাসাইল পৌরসভার স’মিল এলাকায় অবস্থিত শাখাটিতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিলোমিটারজুড়ে যানজট: বিপাকে ঘরমুখো মানুষ