ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মোহাম্মদপুরে ডিবির অভিযানে বিপুল ভেজাল ঔষুধ উদ্ধার, গ্রেপ্তার ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 33

ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন ঔষুধ, প্যাকেজিং সামগ্রী এবং ঔষুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, এসব ভেজাল ঔষুধ রাজধানীর বিভিন্ন ফার্মেসিতে বিক্রি করা হতো।

বুধবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে উদ্ধার হওয়া ভেজাল ঔষুধের নাম ও পরিমাণ তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

আরও পড়ুন  মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩

অভিযানে বিভিন্ন ধরনের সিরাপ, ক্যাপসুল, শ্যাম্পু, ফেসওয়াশ, হাইজিন ওয়াশ, সাবান ও পাউডারসহ বিপুল পরিমাণ ভেজাল ঔষুধ উদ্ধার করা হয়। পাশাপাশি এসব পণ্য বাজারজাতকরণে ব্যবহৃত বিভিন্ন প্যাকেজিং সামগ্রীও জব্দ করা হয়েছে।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ১৯২টি KIDZ Omega Liquid 100ml সিরাপ, ১০০ বক্স LACTOFLEX Capsules, ৩০টি Facy GLOW Face Wash, ১৫০টি Detox Plus Shampoo, ৭০টি Pedia Vox Kid Syrup, ৩০০ পাতা Osearc-CD ক্যাপসুল, ৫ কেজি Oriva Hapes সাদা পাউডার, ৫০টি BIOKET Active Shampoo, ৮০০টি KIDICARE Syrup Plus 100ml, ৭০টি ZERO DAN Shampoo, ৪০টি KETCOR-Z Shampoo এবং ১০টি Nutramide Syrup।

এ ছাড়া উদ্ধার করা হয়েছে ১৫০টি INTA CLEAN HYGIENE WASH-এর খালি মোড়ক, মোড়কবিহীন ৮০ বোতল Hygiene Wash, ৩০০টি PERMIMITE Soap-এর খালি মোড়ক, ৮০টি Spiruva (Spirulina) লিফলেট, ১০০টি ফেসওয়াশের পলিথিন, ৩০০টি লেবেলবিহীন সিরাপের বোতল, ৪০০টি সাদা প্লাস্টিকের কৌটা, ১০০টি লেবেলবিহীন সাদা ট্যাবলেট এবং ৫০০টি সবুজ রঙের খালি ক্যাপসুল সেল।

অভিযানে ঔষুধ তৈরিতে ব্যবহৃত তিনটি সিলিন্ডার, একটি ফুয়েল লাগানোর মেশিন, দুটি ক্যাপসুল ভরার মেশিন, ১০ কেজি ফুয়েল (পলিথিন), ছয়টি ক্যাপসুল ভরার যন্ত্রাংশ এবং দুটি লেবেল লাগানোর সরঞ্জামও জব্দ করা হয়েছে।

ডিবি ওয়ারী বিভাগ জানিয়েছে, উদ্ধার করা সামগ্রীর মধ্যে শিশুদের ব্যবহারের জন্য বাজারজাত করা কয়েকটি সিরাপ ও লিকুইড পণ্যও রয়েছে। ভেজাল ও অনুমোদনহীন এসব ঔষুধ শিশুদের জীবন ও স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ভেজাল ঔষুধ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

ভেজাল ঔষুধগুলোর উৎস, প্রস্তুতকারক ও সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।

নিউজটি শেয়ার করুন

মোহাম্মদপুরে ডিবির অভিযানে বিপুল ভেজাল ঔষুধ উদ্ধার, গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৬:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন ঔষুধ, প্যাকেজিং সামগ্রী এবং ঔষুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, এসব ভেজাল ঔষুধ রাজধানীর বিভিন্ন ফার্মেসিতে বিক্রি করা হতো।

বুধবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে উদ্ধার হওয়া ভেজাল ঔষুধের নাম ও পরিমাণ তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

আরও পড়ুন  মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মুন্না হত্যার আসামি ইসমাইল হোসেন র‌্যাবের হাতে গ্রেপ্তার