ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেসির যোগ্য উত্তরসূরি রোমেরো! বড় ঘোষণা স্কালোনির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 49

ছবি সংগৃহীত

লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার পর আর্জেন্টিনার জাতীয় দলের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন ক্রিস্টিয়ান রোমেরো। আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনি বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে জাতীয় দলের জার্সি খুলে রাখবেন বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তাঁর বিদায়লগ্ন ঘনিয়ে আসার মুহূর্তেই নতুন দলনেতার নাম ঘোষণা করলেন স্কালোনি।

আরও পড়ুন  মেসির জাদুতে ইন্টার মায়ামি আবারও শিরোপার দ্বারপ্রান্তে

চলতি ফিফা উইন্ডোতে বেনিনের মুখোমুখি হওয়ার আগে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে এবং ৪ অক্টোবর বুরকিনা ফাসোর মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। তবে এই ম্যাচগুলোর আগেই নতুন অধিনায়কের নাম চূড়ান্ত করে নিলেন কোচ।

স্পোর্টস সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’কে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনি বলেন, “রোমেরোই নতুন অধিনায়ক হচ্ছে। মেসি এবং নিকোলাস ওতামেন্দির পর সে মূলত দলের তৃতীয় অধিনায়ক ছিল। এছাড়া এমিলিয়ানো মার্তিনেজও আর্মব্যান্ড পরার যোগ্য। রদ্রিগো দে পল, যে কি না এই ম্যাচগুলোতে নেই, সে কিংবা লাউতারো মার্তিনেজও নেতৃত্ব দিতে পারে।”

তবে এবার স্থায়ীভাবে অধিনায়কের দায়িত্ব পেলেও এর আগেও আর্জেন্টিনার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রোমেরোর। দলের জ্যেষ্ঠ ফুটবলাররা মাঠে না থাকায় ইতোমধ্যেই তিন ম্যাচে আর্মব্যান্ড নিয়ে নেমেছেন এই সেন্টার-ব্যাক। ২০২৫ সালে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে প্রথমবারের মতো জাতীয় দলকে নেতৃত্ব দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

মেসির যোগ্য উত্তরসূরি রোমেরো! বড় ঘোষণা স্কালোনির

আপডেট সময় ০৯:৫৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার পর আর্জেন্টিনার জাতীয় দলের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন ক্রিস্টিয়ান রোমেরো। আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনি বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে জাতীয় দলের জার্সি খুলে রাখবেন বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তাঁর বিদায়লগ্ন ঘনিয়ে আসার মুহূর্তেই নতুন দলনেতার নাম ঘোষণা করলেন স্কালোনি।

আরও পড়ুন  বাংলাদেশের সমর্থনে মুগ্ধ স্কালোনি