ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
পরিবারের বক্তব্যে বাংলাদেশি শনাক্ত করে ফেরত পাঠানো যায়? কলকাতা হাইকোর্টের প্রশ্ন জুয়ায় গ্রাহকের টাকা হারিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই চীন সফরে সম্পর্কের নতুন দিগন্ত দেখছেন ইসমাইল জবিউল্লাহ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা: প্রবাসীকল্যাণমন্ত্রী ফুটপাত দখলের চেষ্টা হলে জনগণকে নিয়ে প্রতিরোধ: ডিএনসিসি প্রশাসক দিল্লিতে বিক্ষোভের আগে দুই স্টেশনে ট্রেন বন্ধ তানজিদের ৮৩ রানে দাপুটে শুরু বাংলাদেশের আওয়ামী সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে: ট্রাম্প

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৯ জন নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৬৪ হাজার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 1256

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আবারও রক্ত ঝরল। গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪২২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৬৪ হাজার ৩০০ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ৬২ হাজারের বেশি মানুষ।

মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে তিনজন অনাহারে মারা গেছেন। অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহার ও পুষ্টিহীনতায় প্রাণ হারিয়েছেন ৩৭৬ জন, যাদের মধ্যে ১৩৪ জন শিশু।

আরও পড়ুন  পাকিস্তানে ভয়াবহ বৃষ্টি ও বন্যায় নিহত বেড়ে ১১১, নিখোঁজ বহু পর্যটক

এছাড়া শুধু মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের গুলিতে ছয়জন নিহত এবং অন্তত ১৯০ জন আহত হয়েছেন। এভাবে চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৬২ জনে, আহত হয়েছেন ১৭ হাজারের বেশি মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের অবরোধে ২৪ লাখ মানুষের এই জনবহুল এলাকায় খাদ্য সংকট ভয়াবহ আকার নিয়েছে। সীমান্ত ক্রসিং বন্ধ থাকায় জাতিসংঘ ইতোমধ্যেই উত্তর গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত করেছে, যা দ্রুত দক্ষিণ গাজায়ও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, সাময়িক যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের হামলা শুরু করে। এর পর থেকে আরও অন্তত ১১ হাজার ৭৬৮ জন নিহত এবং প্রায় ৫০ হাজার আহত হয়েছেন। এর ফলে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যত ভেঙে গেছে।

এর আগে, গত নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পাশাপাশি গণহত্যার অভিযোগে ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে বিচারাধীন।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৯ জন নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৬৪ হাজার

আপডেট সময় ০১:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আবারও রক্ত ঝরল। গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪২২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৬৪ হাজার ৩০০ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ৬২ হাজারের বেশি মানুষ।

মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে তিনজন অনাহারে মারা গেছেন। অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহার ও পুষ্টিহীনতায় প্রাণ হারিয়েছেন ৩৭৬ জন, যাদের মধ্যে ১৩৪ জন শিশু।

আরও পড়ুন  সুদানের উত্তর দারফুরে আরএসএফের হামলায় ১২০ জন বেসামরিক মানুষ নিহত