ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ আ: লীগের প্রচারও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 33

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দলটির প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়ে গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, দলটির কার্যক্রমের প্রচারও নিষেধাজ্ঞার আওতাভুক্ত।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যারা অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের এ ধরনের কর্মকাণ্ড নতুন নয়। তাদের রাজনীতিই ধ্বংসাত্মক। এ কারণে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন  ২ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন ভিনিসিয়ুস, চলছে ফিফার তদন্ত

তিনি বলেন, শুধু আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নয়, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটের মাধ্যমে দলটির সব ধরনের প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, গেজেটে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ ও সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের কথা উল্লেখ রয়েছে।

ইয়াসের খান চৌধুরী বলেন, আওয়ামী লীগের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তেমনি এসব কার্যক্রমের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ। বিষয়টি গণমাধ্যমের মনে রাখা উচিত।

দলটির বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী বলেন, আগুন-সন্ত্রাস তাদের জন্য নতুন কিছু নয়। আওয়ামী লীগের জন্মলগ্ন থেকেই অগ্নিসংযোগ, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

নিষিদ্ধ আ: লীগের প্রচারও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দলটির প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়ে গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, দলটির কার্যক্রমের প্রচারও নিষেধাজ্ঞার আওতাভুক্ত।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যারা অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের এ ধরনের কর্মকাণ্ড নতুন নয়। তাদের রাজনীতিই ধ্বংসাত্মক। এ কারণে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন  সকল ধরনের বিক্ষোভ নিষিদ্ধ আফগানিস্তানে