ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 31

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায় এবার আনুষ্ঠানিক হতে যাচ্ছে। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো জাতীয় দলের হয়ে মাঠে নামবেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক ঘোষণায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, মেসির বিদায়ী ম্যাচকে সামনে রেখে তাকে দলে রাখা হয়েছে। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জানান, মেসির সঙ্গে আলোচনা করেই তাকে দেশের মাটিতে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার আমন্ত্রণ জানানো হয়েছে।

তাপিয়া বলেন, বিশ্বের সেরা খেলোয়াড়, আর্জেন্টিনার অধিনায়ক ও আইকন মেসিকে নিজের দেশের মাটিতে প্রাপ্য সম্মানের সঙ্গে জাতীয় দলকে বিদায় জানানোর সুযোগ করে দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন  মেসির জাদুতে মায়ামির দারুণ জয়, পয়েন্ট টেবিলের শীর্ষে মায়ামি

মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের পরিকল্পনাও করেছে এএফএ। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্য ও তাদের পরিবারকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর কথা রয়েছে। ফলে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি সতীর্থদের সঙ্গে উদযাপনের সুযোগ পাবেন মেসি।

ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে খেলবে তারা। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে দলটি।

সবশেষে ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এএফএ জানিয়েছে, এই ম্যাচে মেসির সঙ্গে থাকবেন রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসো।

গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন মেসি। ২০২৬ বিশ্বকাপের পর আর জাতীয় দলের হয়ে খেলবেন না বলে জানিয়েছিলেন তিনি। সেই ঘোষণার পর বেনিনের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার হয়ে তার আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ।

বিদায়ী ম্যাচের জন্য ঘোষিত দলে মেসির পাশাপাশি রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দে পল, জুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজের মতো তারকা ফুটবলার।

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি

আপডেট সময় ১০:১৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায় এবার আনুষ্ঠানিক হতে যাচ্ছে। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো জাতীয় দলের হয়ে মাঠে নামবেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক ঘোষণায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, মেসির বিদায়ী ম্যাচকে সামনে রেখে তাকে দলে রাখা হয়েছে। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জানান, মেসির সঙ্গে আলোচনা করেই তাকে দেশের মাটিতে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার আমন্ত্রণ জানানো হয়েছে।

তাপিয়া বলেন, বিশ্বের সেরা খেলোয়াড়, আর্জেন্টিনার অধিনায়ক ও আইকন মেসিকে নিজের দেশের মাটিতে প্রাপ্য সম্মানের সঙ্গে জাতীয় দলকে বিদায় জানানোর সুযোগ করে দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন  এই আর্জেন্টাইন দল মেসিকে ছাড়াও খেলতে অভ্যস্ত: কোচ লিওনেল স্কালোনি