ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 18

ছবি : সংগৃহীত

ইব্রাহিমের একমাত্র গোলে ভুটানকে ১-০ ব্যবধানে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবারের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ইব্রাহিমের গোলে জয় নিশ্চিত হয়।

ম্যাচের শুরু থেকেই দুই উইং ব্যবহার করে আক্রমণ সাজায় বাংলাদেশ। একাধিকবার গোলের সুযোগ তৈরি হলেও বিশ্বনাথের কয়েকটি ব্যর্থ প্রচেষ্টা এবং ভুটানের রক্ষণভাগের দৃঢ়তায় প্রথমার্ধে গোল পায়নি দল।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঝমাঠ থেকেও আক্রমণ তৈরি করতে থাকে বাংলাদেশ। দূরপাল্লার শটেও গোলের চেষ্টা চালায় স্বাগতিকরা।

আরও পড়ুন  চীন, পাকিস্থান ও বাংলাদেশে নজরদারিতে, হলদিয়ায় নৌ ঘাঁটি গড়ছে ভারত

প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। এ সময় ৬৪ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে তারা। বিপরীতে ভুটানের দখলে ছিল ৩৬ শতাংশ। প্রথমার্ধে বাংলাদেশের ১২টি শটের বিপরীতে ভুটান নেয় চারটি। তবে লক্ষ্যে শটের সংখ্যা ছিল দুই দলেরই সমান—দুটি করে।

বিরতির পরও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। অবশেষে ৬৯তম মিনিটে গোলের দেখা পায় দল। বদলি হিসেবে মাঠে নামা ইব্রাহিমের পা থেকে আসে কাঙ্ক্ষিত গোলটি।

বক্সে করা একটি ক্রস থেকে গোলের সুযোগ তৈরি হয়। সেই বলে হেড নেন শমিত সোম। তাঁর হেডে বল ওপরের দিকে উঠে গেলে গোলমুখের সামনে সুযোগ পেয়ে যান ইব্রাহিম। দারুণভাবে পা ছুঁইয়ে বল জালে পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন এই বদলি ফরোয়ার্ড।

গোলের পর দুই দলই একাধিক আক্রমণের সুযোগ তৈরি করে। তবে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১১ নভেম্বর। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এদিকে বৃহস্পতিবারের আরেক ম্যাচে ‘বি’ গ্রুপে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে ভারত।

নিউজটি শেয়ার করুন

জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

আপডেট সময় ১০:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

ইব্রাহিমের একমাত্র গোলে ভুটানকে ১-০ ব্যবধানে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবারের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ইব্রাহিমের গোলে জয় নিশ্চিত হয়।

ম্যাচের শুরু থেকেই দুই উইং ব্যবহার করে আক্রমণ সাজায় বাংলাদেশ। একাধিকবার গোলের সুযোগ তৈরি হলেও বিশ্বনাথের কয়েকটি ব্যর্থ প্রচেষ্টা এবং ভুটানের রক্ষণভাগের দৃঢ়তায় প্রথমার্ধে গোল পায়নি দল।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঝমাঠ থেকেও আক্রমণ তৈরি করতে থাকে বাংলাদেশ। দূরপাল্লার শটেও গোলের চেষ্টা চালায় স্বাগতিকরা।

আরও পড়ুন  বাংলাদেশকে ব্রিকস ব্যাংকের এক বিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি, অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনা 