ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

অ্যাস্টন ভিলা ছেড়ে চেলসিতে মার্টিনেজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪২:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অ্যাস্টন ভিলা ছেড়ে চেলসিতে যোগ দিয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ৭.৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে চেলসিতে পাড়ি জমিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে অ্যাস্টন ভিলার সঙ্গে তার ছয় বছরের সম্পর্কেরও অবসান হলো।

২০২০ সালে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন মার্টিনেজ। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫৫ ম্যাচ খেলেছেন তিনি। ভিলার হয়ে উয়েফার তিনটি প্রধান প্রতিযোগিতাতেই মাঠে নেমেছেন এই আর্জেন্টাইন গোলরক্ষক।

অ্যাস্টন ভিলার হয়ে তার শেষ ম্যাচটি ছিল ইউরোপা লিগের ফাইনাল। আঙুলে চোট থাকলেও ব্যথানাশক ওষুধ নিয়ে ওই ম্যাচে খেলেছিলেন মার্টিনেজ।

আরও পড়ুন  মার্টিনেজের চোখে বিদায়ের ছায়া, সামনে তিন ক্লাবের প্রস্তাব।

মার্টিনেজের সম্ভাব্য বিদায় সামনে রেখে এরই মধ্যে তার বিকল্প হিসেবে পার্মা থেকে জাপানি গোলরক্ষক জায়ন সুজুকিকে দলে নিয়েছে অ্যাস্টন ভিলা। এর আগে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসেও মার্টিনেজের যাওয়ার আলোচনা ছিল, তবে শেষ পর্যন্ত সেই সম্ভাবনা বাস্তবায়িত হয়নি।

এর আগে নতুন চ্যালেঞ্জের সন্ধানে অ্যাস্টন ভিলা ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন মার্টিনেজ। তার বিদায়ের পর ভিলার কোচ উনাই এমেরি ক্লাবটির হয়ে মার্টিনেজের অবদানের প্রশংসা করেছেন এবং নতুন গোলরক্ষকদের নিয়ে নতুন মৌসুমে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

অ্যাস্টন ভিলা ছেড়ে চেলসিতে মার্টিনেজ

আপডেট সময় ০৪:৪২:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬