ঢাকা ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাপ্টেনস কার্ড নিয়ে সভাপতি তামিম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের অবদানকে আজীবন সম্মান জানাতে এক অনন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের পুরুষ ও নারী জাতীয় দলের সাবেক ও বর্তমান সব অধিনায়কদের জন্য বিশেষ ‘প্রিভিলেজ কার্ড’ বা ‘লাইফটাইম পাস’ প্রবর্তন করা হচ্ছে।

বিসিবি জানিয়েছে, এই কার্ডের মাধ্যমে সাবেক ও বর্তমান অধিনায়করা দেশের যেকোনো ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ সরাসরি গ্যালারিতে বসে উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন  সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য এবার তামিমের ‘ক্যাপ্টেনস কার্ড’

রাজধানীর একটি অভিজাত হোটেলে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠানে’ এই বিশেষ উপহার ক্রিকেটারদের হাতে তুলে দেবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কার্ডের সব সুবিধার কথা বিস্তারিত প্রকাশ না করা হলেও জানা গেছে, এটি মূলত একটি ‘আজীবন এন্ট্রি পাস’। এই কার্ড প্রদর্শন করে অধিনায়করা দেশের যেকোনো ভেন্যুতে যেকোনো আন্তর্জাতিক ম্যাচ দেখার সুযোগ পাবেন। ক্রিকেটারদের দীর্ঘদিনের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই বিসিবির এই বিশেষ পদক্ষেপ।

এতদিন সাবেক অধিনায়কদের ম্যাচ দেখার জন্য আলাদা টিকেটের ব্যবস্থা করা হতো। তবে এবার সম্মানের নিদর্শন হিসেবে সাধারণ টিকেটের বদলে তাদের স্থায়ী এই প্রিভিলেজ কার্ড দেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী, যারা অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচেও বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন, তারাই এই সম্মাননার আওতাভুক্ত হবেন।

বোর্ড সূত্রে জানা গেছে, বিসিবি সভাপতি তামিম ইকবাল নিজেই উদ্যোগী হয়ে প্রাথমিকভাবে অধিনায়কদের ফোন করে এই বিশেষ অনুষ্ঠানের বিষয়ে জানিয়েছেন। এরপর বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

ক্যাপ্টেনস কার্ড নিয়ে সভাপতি তামিম

আপডেট সময় ০৯:৪৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের অবদানকে আজীবন সম্মান জানাতে এক অনন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের পুরুষ ও নারী জাতীয় দলের সাবেক ও বর্তমান সব অধিনায়কদের জন্য বিশেষ ‘প্রিভিলেজ কার্ড’ বা ‘লাইফটাইম পাস’ প্রবর্তন করা হচ্ছে।

বিসিবি জানিয়েছে, এই কার্ডের মাধ্যমে সাবেক ও বর্তমান অধিনায়করা দেশের যেকোনো ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ সরাসরি গ্যালারিতে বসে উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন  তামিম ইকবাল ভাল আছেন, শঙ্কা কিছুটা কমলেও সতর্ক থাকতে বললেন চিকিৎসকেরা