ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

জেন-জি বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 27

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অর্থনৈতিক সংকট ও জাতীয় অর্থনীতির দুর্বলতার প্রতিবাদে জেন-জি বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে রাজধানীতে সাড়ে ৯ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (২০ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাকার্তা শহর পুলিশের মুখপাত্র বুদি হেরমান্তো জানান, অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করবেন। ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সাম্প্রতিক দাবানল, শেয়ারবাজারে পতন এবং দেশটির মুদ্রা রুপিয়ার অবমূল্যায়নসহ অর্থনীতির বিভিন্ন সংকটের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দিয়েছে।

এদিকে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস রাজধানীর একটি স্মৃতিসৌধে ব্যানার টাঙিয়ে জলবায়ু সংকট মোকাবিলা এবং জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি জানিয়েছে।

আরও পড়ুন  এশিয়ার অভিন্ন ভবিষ্যৎ গঠনে যৌথ রোডম্যাপের আহ্বান ড. ইউনূসের

ইন্দোনেশিয়ার সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো ২০২৪ সালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হলেও তার বিভিন্ন জনতুষ্টিবাদী কর্মসূচির অর্থনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এসব কারণে জনগণ ও বিনিয়োগকারীদের আস্থা হারাচ্ছেন তিনি।

সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের (এসএমআরসি) জরিপ অনুযায়ী, গত বছরের নভেম্বরে প্রাবোওর জনপ্রিয়তার হার ছিল ৮১ দশমিক ২ শতাংশ। চলতি অক্টোবরে তা কমে ৪৪ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে, যা জরিপের ইতিহাসে সর্বনিম্ন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২৫ সালে এক মোটরবাইক চালক পুলিশের হামলায় নিহত হওয়ার পর ইন্দোনেশিয়াজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে গত আগস্টেও ব্যাপক বিক্ষোভের ঘটনায় শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

জেন-জি বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ

আপডেট সময় ০২:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অর্থনৈতিক সংকট ও জাতীয় অর্থনীতির দুর্বলতার প্রতিবাদে জেন-জি বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে রাজধানীতে সাড়ে ৯ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (২০ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাকার্তা শহর পুলিশের মুখপাত্র বুদি হেরমান্তো জানান, অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করবেন। ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সাম্প্রতিক দাবানল, শেয়ারবাজারে পতন এবং দেশটির মুদ্রা রুপিয়ার অবমূল্যায়নসহ অর্থনীতির বিভিন্ন সংকটের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দিয়েছে।

এদিকে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস রাজধানীর একটি স্মৃতিসৌধে ব্যানার টাঙিয়ে জলবায়ু সংকট মোকাবিলা এবং জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি জানিয়েছে।

আরও পড়ুন  এশিয়ার ফুটবলে আসছে ‘নেশনস লিগ’, নতুন সুযোগ ও চ্যালেঞ্জ বাংলাদেশের