ঢাকা ০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দাঙ্গায় উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে কারফিউ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

চলমান দাঙ্গা ও লুটপাটের ঘটনায় উত্তাল ফ্রান্সে রাজধানী প্যারিসের কেন্দ্রীয় অংশসহ বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি এলাকায় জনসমাবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনরুদ্ধারে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দাঙ্গা ও লুটপাটের ঘটনায় দেশটিতে আড়াই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন প্রায় এক হাজার পুলিশ সদস্য। ভাঙচুর ও লুটপাটের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক শ মিলিয়ন ইউরো ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির দাম এবং জনসেবার মান কমে যাওয়ার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনে ফ্রান্সজুড়ে প্রায় পাঁচ লাখ ৫০ হাজার মানুষ অংশ নেন। পরে এই আন্দোলন সহিংসতায় রূপ নেয়। বিভিন্ন শহরে গাড়ি ও ভবনে আগুন দেওয়া এবং দোকানপাটে লুটপাটের ঘটনা ঘটে।

আরও পড়ুন  কারফিউর মধ্যেই যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসনবিরোধী বিক্ষোভ, চলছে গণগ্রেপ্তার

প্যারিসের প্লাস দ্য লা রিপাবলিক ও লে আল শপিং এলাকায় স্থানীয় সময় রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর করা হয়েছে। এ ছাড়া মার্সেই, বোর্দো, নিস, লিওঁ ও লিলসহ অন্যান্য শহরেও বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু জানিয়েছেন, দাঙ্গায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনরুদ্ধারে সরকার অর্থ বরাদ্দ দেবে। তবে সহিংসতার জন্য দায়ীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থাও নেওয়া হবে। পরিস্থিতি বিবেচনায় জরুরি অবস্থা জারির সম্ভাবনাও নাকচ করেননি তিনি।

এদিকে দাঙ্গায় দুই হাজারের বেশি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক শ মিলিয়ন ইউরো হতে পারে বলে জানিয়েছেন ফ্রান্সের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান আলাঁ দি ক্রেসেনজো।

সহিংসতার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ স্বীকার করেছেন, কয়েকটি শহরে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়েছিল। এ পরিস্থিতিতে তিনি পদত্যাগের প্রস্তাব দিলেও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তা প্রত্যাখ্যান করেন।

নিউজটি শেয়ার করুন

দাঙ্গায় উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে কারফিউ

আপডেট সময় ১২:২৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

চলমান দাঙ্গা ও লুটপাটের ঘটনায় উত্তাল ফ্রান্সে রাজধানী প্যারিসের কেন্দ্রীয় অংশসহ বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি এলাকায় জনসমাবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনরুদ্ধারে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দাঙ্গা ও লুটপাটের ঘটনায় দেশটিতে আড়াই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন প্রায় এক হাজার পুলিশ সদস্য। ভাঙচুর ও লুটপাটের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক শ মিলিয়ন ইউরো ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির দাম এবং জনসেবার মান কমে যাওয়ার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনে ফ্রান্সজুড়ে প্রায় পাঁচ লাখ ৫০ হাজার মানুষ অংশ নেন। পরে এই আন্দোলন সহিংসতায় রূপ নেয়। বিভিন্ন শহরে গাড়ি ও ভবনে আগুন দেওয়া এবং দোকানপাটে লুটপাটের ঘটনা ঘটে।

আরও পড়ুন  ফ্রান্সজুড়ে অনিয়মিত অভিবাসন ঠেকাতে বিশেষ অভিযান, মোতায়েন ৪ হাজার সদস্য