ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে বিপাকে জিম্বাবুয়ে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 23

ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে ৯৯ রানের দারুণ এক জয় তুলে নিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে এক পা দিয়ে রেখেছিল জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে শুধু একটি ছোট জয় পেলেই তাদের ফাইনাল নিশ্চিত হয়ে যেত। তবে জয় তো দূরের কথা, উল্টো আফগানদের কাছে বিশাল ব্যবধানে শোচনীয় পরাজয় বরণ করেছে দলটি।

আবুধাবিতে অনুষ্ঠিত এই ম্যাচে আফগানিস্তানের কাছে ১৫৮ রানের বড় ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে যদি ম্যাচটি জিতে যেত, তবে বাংলাদেশের জন্য ফাইনালের পথ সহজ হয়ে যেত এবং শেষ ম্যাচে জিতলেই ফাইনালে যাওয়া নিশ্চিত হতো। এমনকি অল্প ব্যবধানে হারলেও বাংলাদেশকে শেষ ম্যাচে কঠিন হিসাব-নিকাশের মুখোমুখি হতে হতো। তবে জিম্বাবুয়ের এই বিশাল হারের পর টাইগারদের সমীকরণ কিছুটা সহজ হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন  ভারতের পররাষ্ট্র সচিব ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান এবং তারা জিম্বাবুয়ের সামনে ২৯৫ রানের বড় লক্ষ্য দাঁড় করায়। পাহাড়সম রান তাড়া করতে নেমে শুরুতেই মাত্র ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে জিম্বাবুয়ে। সেই বিপর্যয় থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন অধিনায়ক সিকান্দার রাজা ও রায়ান বার্ল।

দুজন মিলে দলের রান একশ পার করলেও বড় বাধা হয়ে আসেন তারকা স্পিনার রশিদ খান। রায়ান বার্লকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে রাজা ও বার্লের ১১২ বল স্থায়ী ৬৪ রানের জুটি ভেঙে দেন তিনি। ৬৩ বলে ৩১ রান করে বার্ল সাজঘরে ফেরার পর জিম্বাবুয়ের জন্য দুই শ রান পার করাই কঠিন হয়ে পড়ে।

এরপর ৪৮ রান করা সিকান্দার রাজাকেও বোল্ড করে সেই শঙ্কাও সত্যি করে তোলেন রশিদ। শেষ পর্যন্ত ৩৮ ওভার ৪ বলে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। দুর্দান্ত বোলিং করা রশিদ খান মাত্র ৮ ওভার হাত ঘুরিয়ে ১৭ রান খরচ করে শিকার করেন ৪ উইকেট। এই ম্যাচে মাত্র ২০ বলে ২৫ রান করে রহমানউল্লাহ গুরবাজ আউট হলেও দ্বিতীয় উইকেটে ইব্রাহিম জাদরান ও সেদিকুল্লাহ আতাল ১৪৯ বলে ১৪০ রানের এক দারুণ জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান।

ইব্রাহিম জাদরান ৯৬ বলে ৯০ রান করে আউট হলেও সেঞ্চুরি তুলে নেন সেদিকুল্লাহ আতাল। ১১০ বলে ১০২ রানের অনবদ্য এক ইনিংস খেলে দলের সংগ্রহকে ২৯৪ রানে নিয়ে যান আতাল। এই বিশাল পুঁজিই শেষ পর্যন্ত আফগানিস্তানের বড় জয় নিশ্চিত করতে যথেষ্ট প্রমাণিত হয়। বড় ব্যবধানে হেরে যাওয়ায় জিম্বাবুয়েকে এখন আগামী পরশু অনুষ্ঠিত হতে যাওয়া আফগানিস্তান ও বাংলাদেশ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে বিপাকে জিম্বাবুয়ে

আপডেট সময় ০৩:২২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বাংলাদেশের বিপক্ষে ৯৯ রানের দারুণ এক জয় তুলে নিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে এক পা দিয়ে রেখেছিল জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে শুধু একটি ছোট জয় পেলেই তাদের ফাইনাল নিশ্চিত হয়ে যেত। তবে জয় তো দূরের কথা, উল্টো আফগানদের কাছে বিশাল ব্যবধানে শোচনীয় পরাজয় বরণ করেছে দলটি।

আবুধাবিতে অনুষ্ঠিত এই ম্যাচে আফগানিস্তানের কাছে ১৫৮ রানের বড় ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে যদি ম্যাচটি জিতে যেত, তবে বাংলাদেশের জন্য ফাইনালের পথ সহজ হয়ে যেত এবং শেষ ম্যাচে জিতলেই ফাইনালে যাওয়া নিশ্চিত হতো। এমনকি অল্প ব্যবধানে হারলেও বাংলাদেশকে শেষ ম্যাচে কঠিন হিসাব-নিকাশের মুখোমুখি হতে হতো। তবে জিম্বাবুয়ের এই বিশাল হারের পর টাইগারদের সমীকরণ কিছুটা সহজ হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন  তালেবান ক্ষমতা গ্রহণের পর ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম কাবুল সফর